
মেহেরপুর সীমান্ত থেকে ৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকার মদ এবং ডেক্সটামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২মার্চ) ভোরে বিজিবির একটি টহল দল ধলা সীমান্তে এই অভিধান পরিচালনা করেন।
বিজিবি সুত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধপথে নয় বোতল ফেন্সিডিল এবং ডেক্সটামেথাসন ট্যাবলেট নিয়ে আসে চোরাচালানীরা। ধলা সীমান্ত এলাকা দিয়ে গন্তব্যে যাওয়ার সময় বিজিবি টহল দলের সামনে পড়ে। এ সময় ৯ বোতল ফেনসিডিল এবং ২০০০ পিস ডেক্সটামেথাসন ট্যাবলেট ফেলে পালিয়ে যায় অজ্ঞাত চোরাচালানীরা। ট্যাবলেট ও ফেনসিডিল জব্দ করে বিজিবি সদস্যরা।



