যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি তৈরি করা দেশগুলোর মধ্যে পাকিস্তান-ও অন্যতম বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। ....
যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি তৈরি করা দেশগুলোর মধ্যে পাকিস্তান-ও অন্যতম বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। ....
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আহত অবস্থায় ১৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯২৪ জনে। এর আগে জানানো হয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলে এ পর্যন্ত মোট ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। ....
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এবারের ঈদ জামাতকে ঘিরে বিশেষ আকর্ষণ হিসেবে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ....
ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের আজ ২০তম দিন চলছে। এর মধ্যেই চলতি বছরের শুরুর দিকে হওয়া অস্থিরতায় পুলিশ সদস্যদের হত্যা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অপরাধে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। ইরানের বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ....
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরায়েল সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালাবে না, যদি না ইরান ‘কাণ্ডজ্ঞানহীনভাবে সম্পূর্ণ নির্দোষ—এ ক্ষেত্রে কাতারকে—আক্রমণ করার সিদ্ধান্ত নেয়’। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র, ‘ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না-ই থাকুক, সাউথ পার্স গ্যাসক্ষেত্রের পুরোটাই এমন ভয়াবহ শক্তিমত্তার সঙ্গে উড়িয়ে দেবে, যা ইরান এর আগে কখনোই দেখেনি বা প্রত্যক্ষ করেনি।’ ....
রাস লাফান শিল্প কমপ্লেক্সের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘কাতারএনার্জি’ জানিয়েছে, তারা স্থাপনাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তাদের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সকল কর্মী নিরাপদে আছেন এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ইরানের এই হামলাকে সংঘাত উসকে দেওয়ার মতো একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ....
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জেরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত কঠোর বিবৃতি এসেছে, যা অনেকটাই প্রত্যাশিত ছিল। কাতার এই হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্যমতে, ইরান এই পুরো অঞ্চলকে ধ্বংসের দ্বারপ্রান্তে কিনা ঠেলে দিচ্ছে। গত কয়েক ঘণ্টার মধ্যে কাতার আরও জানিয়েছে, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশে-সহ বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ছাড়ার জন্য তাঁদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। ....
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যে, গত বছর মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ সক্ষমতা বা নিউক্লিয়ার এনরিচমেন্ট পুনর্গঠনের চেষ্টা করেনি। বুধবার প্রকাশিত এই তথ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধে জড়ানোর অন্যতম প্রধান যুক্তিকেই দুর্বল করে দিয়েছে। ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তারা বারবার দাবি করে আসছিলেন যে, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাই তাদের কূটনৈতিক আলোচনার পথ ছেড়ে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ....
ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ওই অভিযানের জেরেই তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায়। ....
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানি হামলার ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, এই হামলাগুলো ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য ‘মারাত্মক হুমকি’। ....
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি হত্যার পেছনে থাকা "অপরাধী খুনিদের" শীঘ্রই এর মূল্য দিতে হবে। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি, তার ছেলে এবং কয়েকজন সহকর্মীর হত্যার খবর তিনি "গভীর শোকের সঙ্গে" গ্রহণ করেছেন। ....
লেবাননের প্রতি ‘সমর্থন ও সংহতি’ জানাতে বৈরুত সফরে যাচ্ছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের জনগণের প্রতি ‘ফ্রান্সের সমর্থন ও সংহতি’ প্রকাশ করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো লেবানন সফরে যাচ্ছেন। ....
সৌদি আরবের রাজধানী রিয়াদে দুটি তেল শোধনাগারে হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপ’ নেওয়ার অধিকার রিয়াদের রয়েছে। রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানকে অবশ্যই তাদের ‘ভুল সিদ্ধান্তগুলো’ পর্যালোচনা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের হামলা তেহরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না। ....
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কূটনৈতিক দপ্তরকে অবিলম্বে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব... ....
প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ....
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের আঘাত মাঝারি ধরনের, তবে বেশিরভাগই সামান্য আহত। এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩,৭২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ....
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই ‘অন্যায্য’ যুদ্ধের বিরোধিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, “ইউরোপ ও মার্কিন কর্মকর্তাসহ ক্রমশ জোরালো হওয়া অনেক কণ্ঠস্বর এখন স্বীকার করছে যে, ইরানের ওপর এই যুদ্ধ অন্যায্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সদস্যের উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করা।” ....
দক্ষিণ লেবাননের চারটি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি জানিয়েছেন, তারা শিগগিরই খিরবেত সেলম, বেইত ইয়াহুন, সারাফান্দ এবং দেইর কানুন এন-নাহর গ্রামে হামলা চালানোর পরিকল্পনা করছেন। ....
ইরান যুদ্ধের জেরে পদত্যাগকারী ট্রাম্পের সহযোগী জো কেন্ত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ প্রতিরোধে নিয়োজিত সরকারি গোয়েন্দা সংস্থার তদারকির দায়িত্বে ছিলেন—যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। তিনি সাবেক স্পেশাল ফোর্সেস সেনাসদস্য এবং ট্রাম্প ও তার ‘ম্যাগা’ (MAGA) শিবিরের এতটাই একনিষ্ঠ অনুসারী ছিলেন যে, ৬ জানুয়ারির দাঙ্গাকারীদের তিনি ‘রাজনৈতিক বন্দী’ হিসেবে অভিহিত করেছিলেন। ....
আলী লারিজানিকে হত্যার পর সঙ্কটে রয়েছে ইসরায়েল। দেশটির কাছাকাছি থাকা গণমাধ্যমকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতায় গত রাতটি ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন। ইরান থেকে একের পর এক ধেয়ে আসা ক্লাস্টার যুদ্ধাস্ত্র ও মিসাইল হামলার কারণে দেশজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ....