img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে নতুন বছরকে বরণ করে নেয় জেলার সর্বস্তরের মানুষ।

বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">কৃষি ও নারীর উন্নয়নে একযোগে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী</span>

কৃষি খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের কৃষক ও নারী সমাজকে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এসব কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করা হবে।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">কৃষি ও নারীর উন্নয়নে একযোগে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী</span>

কুমিল্লায় ট্রাক উল্টে নিহতদের ৪ জনের বাড়ি দিনাজপুরে

কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গলবার ভোরে (১৪ এপ্রিল) চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে।

কুমিল্লায় ট্রাক উল্টে নিহতদের ৪ জনের বাড়ি দিনাজপুরে

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শহীদ মারুফ স্টেডিয়াম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী শোভাযাত্রার ৫ মোটিফের বার্তা কী?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এবারের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ ছিল প্রতীক, ঐতিহ্য ও সমকালীন ভাবনার এক অনন্য মেলবন্ধন। বাংলা সন ১৪৩৩ বরণ উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। এবার শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল পাঁচটি প্রধান মোটিফ, যার প্রতিটিই বহন করেছে আলাদা বার্তা।

বৈশাখী শোভাযাত্রার ৫ মোটিফের বার্তা কী?

বিদ্যুতের দাম বাড়ালে নিত্যপণ্যের বাজারে &lsquo;দাবানল&rsquo; ছড়াবে

বিদ্যুতের দাম বাড়ানো হলে নিত্যপণ্যের বাজারে ভয়াবহ প্রভাব পড়বে এবং ‘দাবানল’ ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ (১৪ এপ্রিল, মঙ্গলবার) এক বিবৃতিতে বলেন, বর্তমানে নিত্যপণ্যের দামের চাপেই সাধারণ মানুষ বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানো হলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিদ্যুতের দাম বাড়ালে নিত্যপণ্যের বাজারে &lsquo;দাবানল&rsquo; ছড়াবে

রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা কেন্দ্র করে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়ে দিয়া আক্তার (২০) নামে একজকে হত্যা এবং  মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২) গুরুতর আহত করেছেন এক ব্যক্তি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">চড়া রিকশা ভাড়া, হেঁটেই বৈশাখবরণে মানুষ</span>

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’-এই প্রতিপাদ্য সামনে রেখে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। রাজধানীজুড়ে নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে। তবে এই উৎসবের আমেজে বাদ সেধেছে যানবাহনের সংকট ও রিকশার অতিরিক্ত ভাড়া। ফলে অনেককেই হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে সমবেত হন হাজারো মানুষ। ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’—এই আহ্বান নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারা ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’। এছাড়া দেশীয় সাংস্কৃতিক সংসদ ‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানে উদযাপন করছে দিনটি।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">চড়া রিকশা ভাড়া, হেঁটেই বৈশাখবরণে মানুষ</span>

ইউনাইটেডের হারের রাতে বিতর্কিত লাল কার্ড, আলোচনায় মার্তিনেজ

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে লিডস ইউনাইটেডের কাছে ২–১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতেই ৫ ও ২৯ মিনিটে নোয়াহ ওকাফোরের জোড়া গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৬৯ মিনিটে কাসেমিরোর গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে লিসান্দ্রো মার্তিনেজের লাল কার্ড। ৫৬ মিনিটে ডমিনিক কালভার্ট–লেউইনের সঙ্গে সংঘর্ষের সময় প্রতিপক্ষের চুল টেনে ধরার অভিযোগে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি পল টিয়ার্নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পরামর্শে পিচসাইড মনিটর দেখে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

ইউনাইটেডের হারের রাতে বিতর্কিত লাল কার্ড, আলোচনায় মার্তিনেজ

রাজশাহীতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহীতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

ঢাকাজুড়ে নববর্ষের নানা আয়োজন

পহেলা বৈশাখ ঘিরে রাজধানী ঢাকাজুড়ে বইছে উৎসবের আমেজ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার আবহ শহরেও ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে বসেছে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ আয়োজন। যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসার সুযোগ আছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বৈশাখী মেলা চলছে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত, যেখানে গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য পাওয়া যাচ্ছে। একই সময়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শতাধিক স্টলে দেশীয় পণ্য ও খাবারের পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক আয়োজনও থাকছে।

ঢাকাজুড়ে নববর্ষের নানা আয়োজন

খুলনায় বাংলা নববর্ষ উদযাপন ও বর্ণাঢ্য র&zwnj;্যালি

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আজ (মঙ্গলবার) খুলনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

খুলনায় বাংলা নববর্ষ উদযাপন ও বর্ণাঢ্য র&zwnj;্যালি

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিল চীনা ট্যাংকার

যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধকে তোয়াক্কা না করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনের একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ। মার্কিন নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করেই জাহাজটি গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পাড়ি দেয়।

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিল চীনা ট্যাংকার

ট্রাম্পের &lsquo;যিশু সেজে&rsquo; পোস্ট ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়

নিজেকে যিশুর মতো ‘উদ্ধারকর্তা’ হিসেবে উপস্থাপন করা একটি এআই-তৈরি ছবি প্রকাশ এবং পোপ লিও চতুর্দশকে নিয়ে কড়া মন্তব্য—এই দুই ঘটনায় নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই কর্মকাণ্ড ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা, যা ছড়িয়ে পড়েছে ধর্মীয় মহল থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত।

ট্রাম্পের &lsquo;যিশু সেজে&rsquo; পোস্ট ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়

যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুনতাজুল ইসলাম। সোমবার (১৩ এপ্রিল) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে অধ্যাপক আবদুস সালামের নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ.এস.এম. কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে অধ্যাপক আবদুস সালামের নিয়োগ

যুদ্ধবিরতি শেষের আগেই ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

চলমান ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আবারও সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যে প্রাথমিক যোগাযোগ শুরু হয়েছে।

যুদ্ধবিরতি শেষের আগেই ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

কোস্ট গার্ডের অভিযানে ১৬ পাচারকারী আটক, কোটি টাকার পণ্য জব্দ

চট্টগ্রামের কর্ণফুলি নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি পণ্যসহ ১৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর্ণফুলি থানা-এর ব্রিজঘাট সংলগ্ন নদীপথে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের অভিযানে ১৬ পাচারকারী আটক, কোটি টাকার পণ্য জব্দ