img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নববর্ষের উৎসবের রঙে মুছে গেল শারীরিক সীমাবদ্ধতা

বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব-আনন্দ, উচ্ছ্বাস আর বৈচিত্র্যের এক অপূর্ব মিলনমেলা। আর সেই আনন্দঘন আয়োজনেই এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দেখা গেল এক অনন্য চিত্র, যেখানে শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং উৎসবের রঙ, সুর ও ভালোবাসার স্পর্শে মুছে গেছে সব ভিন্নতা, তৈরি হয়েছে এক অন্তর্ভুক্তিমূলক মানবিক পরিবেশ। পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল বর্ণাঢ্য আয়োজন। চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা এবং রঙিন পাঞ্জাবি-শাড়িতে সজ্জিত মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এর মাঝেই বিশেষভাবে নজর কাড়েন বিভিন্ন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ।

নববর্ষের উৎসবের রঙে মুছে গেল শারীরিক সীমাবদ্ধতা

কীভাবে আনন্দ শোভাযাত্রা হয়ে উঠেছিল মঙ্গল শোভাযাত্রা?

শুরু থেকেই চারুকলার শোভাযাত্রাটির নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না। আগে এর নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই সময়ের সংবাদপত্র থেকে এমনটাই নিশ্চিত হওয়া যায়।

কীভাবে আনন্দ শোভাযাত্রা হয়ে উঠেছিল মঙ্গল শোভাযাত্রা?

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ

রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে হাজার কণ্ঠে বর্ষবরণ আয়োজন। খুদে শিল্পী থেকে শুরু করে দেশের প্রথিতযশা শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় বরণ করা হলো বাংলা নতুন বছর। চ্যানেল আই ও সুরের ধারার যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজন চলে সকাল ৯টা পর্যন্ত।  সকাল থেকেই সুরের ধারার শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে সরোবর প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। সম্মিলিত কণ্ঠে বাংলা গান পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। ভোর সাড়ে ৬টায় রেজওয়ান চৌধুরী বন্যার নেতৃত্বে ‘তুমি নির্মল করো, মঙ্গল করো’ গান পরিবেশিত হলে পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ

আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হলে পথচারীদের বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

কৃষক কার্ড বিতরণকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর একটি কার্যক্রমকে ঘিরে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তা কৃষকদের নামে প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছেন। অভিযোগ অনুযায়ী, নুরে আলম সিদ্দিকী তুহিন, একেএম বদরুল হক, মুরাদুল হাসান, মাজেদুর রহমান, সাবিবর ও বনি আমিন খানসহ কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন প্রকল্প পরিচালকদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায় করেছেন। প্রকল্প পরিচালকদের ভয়ভীতি প্রদর্শন করে এ অর্থ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। অথচ কৃষক কার্ড বিতরণের জন্য সরকারি পর্যায়ে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে

কৃষক কার্ড বিতরণকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি

শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত বৈশাখী র‍্যালি

“নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো” স্লোগানকে ধারণ করে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্ক-এর অরুণোদয় গেটে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ঢাকা-বরো আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানসুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত বৈশাখী র‍্যালি

বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা

পয়লা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। বাংলা নববর্ষ ঘিরে প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। প্রতিটি প্রবেশমুখে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক ব্যক্তিদের ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। পাশাপাশি ক্যাম্পাসের ভেতর ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা

বৈশাখের আনন্দে মেতে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা

বৈশাখের রঙে রঙিন হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও মেতে উঠেছেন বাঙালির প্রাণের উৎসবে। বর্ণিল পোশাক, মুখে আলপনা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির ছোঁয়ায় তারা যেন হয়ে উঠেছেন একেবারে বাঙালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান, বিশেষ করে টিএসসি এলাকা, চারুকলা অনুষদ ও বটতলায় শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। বিদেশি শিক্ষার্থীরা লাল-সাদা শাড়ি, পাঞ্জাবি ও ফতুয়া পরে উৎসবে অংশ নেন। অনেকেই মাথায় ফুলের মালা ও হাতে রঙিন চুড়ি পরে বৈশাখী আবহে নিজেকে সাজিয়ে তোলেন।

বৈশাখের আনন্দে মেতে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা

বৈশাখি আয়োজনে যেভাবে এলো পান্তা-ইলিশ

পয়লা বৈশাখ মানেই পান্তা-ইলিশ এমন এক ধারণা এখন প্রায় প্রতিষ্ঠিত। নতুন বছরকে স্বাগত জানাতে ভোরবেলা পান্তাভাত আর ইলিশ ভাজা যেন এক অনিবার্য আয়োজন। কিন্তু এই চেনা দৃশ্য কি সত্যিই বহুদিনের ঐতিহ্য?  ইতিহাস ঘেঁটে দেখা যায়, গল্পটা আসলে একটু ভিন্ন। পান্তাভাতের শিকড় অনেক গভীরে প্রোথিত। বাংলার গ্রামীণ জীবনে এটি ছিল একেবারেই সাধারণ খাবার-সহজলভ্য, পুষ্টিকর এবং গরমের দিনে শরীর ঠান্ডা রাখার কার্যকর উপায়। মধ্যযুগীয় সাহিত্যেও এর উপস্থিতি দেখা যায়।  মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ‘আমানি’ শব্দটি দিয়ে পান্তার জলীয় অংশের উল্লেখ পাওয়া যায়। এই ‘আমানি’ ঘিরেই ছিল এক ধরনের আঞ্চলিক কৃষিভিত্তিক উৎসব, যেখানে ভেজানো ভাত খাওয়ার রেওয়াজ ছিল। গ্রামের মানুষ পান্তা খেতেন নুন, কাঁচা মরিচ, পেঁয়াজ কিংবা ভর্তার সঙ্গে। কখনো ছোট মাছ থাকত, কিন্তু ইলিশ ছিল বিলাসী খাবার-সব সময়ের নাগালে নয়। ফলে পান্তা আর ইলিশের যুগলবন্দি ছিল না গ্রামীণ ঐতিহ্যের অংশ।

বৈশাখি আয়োজনে যেভাবে এলো পান্তা-ইলিশ

পয়লা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানালো মহিলা জামায়াত

পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ একটি সংস্কৃতিসমৃদ্ধ দেশ। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও লালিত ঐতিহ্যের আলোকে সংস্কৃতি পরিচালিত হওয়াই স্বাভাবিক। তবে তিনি উল্লেখ করেন, জাতি হিসেবে আমরা ক্রমশ নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছি এবং ভিনদেশি সংস্কৃতির প্রতি ঝুঁকে পড়ছি।

পয়লা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানালো মহিলা জামায়াত

প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য ববি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে টাঙানো সব ধরনের ব্যানার ও বিলবোর্ড অপসারণের স্পষ্ট নির্দেশ থাকলেও তা মানছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গুরুত্বপূর্ণ স্থানে এখনো শোভা পাচ্ছে অভিনন্দনসংবলিত বিশাল ব্যানার।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য ববি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের

বৈশাখ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানুষের ঢল

পয়লা বৈশাখ উদযাপনে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসবস্থলে। বৈশাখকে বরণ করতে ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ও আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। সব বয়সী মানুষ, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে উৎসবের আমেজে। সকালবেলায় সূর্য ওঠার আগেই অনেকেই চলে আসেন প্রিয় এই প্রাঙ্গণে। লাল-সাদা পোশাকে সজ্জিত তরুণ-তরুণী, নারীদের খোঁপায় গাঁথা ফুল, পুরুষদের পাঞ্জাবিতে বৈশাখের ছোঁয়া—সব মিলিয়ে চারদিকে সৃষ্টি হয় এক বর্ণিল আবহ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছর।

বৈশাখ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানুষের ঢল

নববর্ষে নতুন স্বপ্ন ও শেকড়ে ফেরার আহ্বান রাবিপ্রবি শিক্ষার্থীদের

বাংলা নববর্ষ শুধু উৎসব নয়, বরং নতুন করে শুরু করার অনুপ্রেরণা—এমনটাই মনে করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের মতে, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার গুরুত্বপূর্ণ প্রতীক, যা নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে।

নববর্ষে নতুন স্বপ্ন ও শেকড়ে ফেরার আহ্বান রাবিপ্রবি শিক্ষার্থীদের

আনন্দ বা মঙ্গল, নামে কিবা এসে যায়!

বৈশাখ মানেই তপ্ত রোদে পোড়া মাটির সোঁদা গন্ধে মেশা একরাশ রঙের উৎসব। আর সেই উৎসবের প্রাণভোমরা হয়ে তিন দশক ধরে রাজপথ কাঁপাচ্ছে এক বর্ণিল শোভাযাত্রা। কখনো তা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, কখনো তা বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের দর্পণ। সময়ের আবর্তে রাজনীতির জল ঘোলা হয়েছে, বহুবার বদলেছে এই শোভাযাত্রার নাম। কিন্তু ঢাকের কাঠি যখন আড়ংয়ে পড়ে, তখন কি আর সেই সুরের কোনো নাম থাকে? ২০১৬ সালে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই শোভাযাত্রা আজ কেবল একটি শোভাযাত্রা বা মিছিল নয়, বরং বাংলাদেশের হৃদস্পন্দন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর ‘নামকরণ’ নিয়ে যে টানাপোড়েন চলছে, তা নতুন করে ভাবিয়ে তুলছে আমাদের।

আনন্দ বা মঙ্গল, নামে কিবা এসে যায়!

রমনার বটমূলে গানে গানে নতুন বছরকে বরণ করলো ছায়ানট

রাজধানীর রমনা বটমূলে সূর্যোদয়ের পর শুরু হয়েছে ছায়ানট-এর ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। শুরুর পরপরই পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ এবং ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’। বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানিয়ে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে—“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”।

রমনার বটমূলে গানে গানে নতুন বছরকে বরণ করলো ছায়ানট

কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

রমনা বটমূলে বোমা হামলা : বিচার হয়নি ২৫ বছরেও

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।

রমনা বটমূলে বোমা হামলা : বিচার হয়নি ২৫ বছরেও

পয়লা বৈশাখ উদযাপনে ঘরে বাইরে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

পয়লা বৈশাখ মানেই রঙিন পোশাক, শোভাযাত্রা, পান্তা-ইলিশ আর দিনভর ঘোরাঘুরি। তবে এই আনন্দের মধ্যেই থাকে আরেকটি বাস্তবতা সেটি হচ্ছে- তীব্র গরম আর কাঠ ফাটা রোদ। এই দিনের আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য উৎসবের দিনটিতে নিজের ও পরিবারের সুস্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেয়া জরুরি।

পয়লা বৈশাখ উদযাপনে ঘরে বাইরে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

পয়লা বৈশাখে ঘুরতে বের হলে যেসব জিনিস সঙ্গে রাখবেন

বছর ঘুরে আবারও চলে এলো বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বৈশাখ মানেই রঙিন পোশাক, পান্তা-ইলিশ, শোভাযাত্রা, মেলা আর উৎসবের উচ্ছ্বাসে ভরা এক দিন। এই দিনটিকে ঘিরে সবার মধ্যেই থাকে আলাদা উত্তেজনা। বন্ধু-পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো, ছবি তোলা আর দিনভর আনন্দে মেতে থাকা-সব মিলিয়ে বৈশাখ হয়ে ওঠে স্মরণীয় একটি উৎসব।

পয়লা বৈশাখে ঘুরতে বের হলে যেসব জিনিস সঙ্গে রাখবেন

বাঙালির সংস্কৃতি ও ঐক্যের প্রতীক পয়লা বৈশাখ

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ আজ। হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ধারক এই দিনটি নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে আবারও একত্র...

বাঙালির সংস্কৃতি ও ঐক্যের প্রতীক পয়লা বৈশাখ