গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি
চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।
চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।
যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ নামে এই আয়োজনটি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা।
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহজনক হাম রোগে বুধবার পর্যন্ত গত এক মাসে ১৬৬টি শিশুর মৃত্যু হয়েছে এবং এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৯ হাজারের বেশি।
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে আরও ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি জানা যায়।
দেশে নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি স্পষ্টভাবে বলেছেন, নির্ধারিত শর্ত পূরণ হলেই কেবল নতুন উপজেলা অনুমোদন দেওয়া হবে।
কক্সবাজার উপকূলে সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় জেলেদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। একদিকে সাগরে মাছের আকাল, অন্যদিকে দীর্ঘদিনের জ্বালানি সংকট—সব মিলিয়ে জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো মৎস্যজীবী। মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতের পর থেকে আনুষ্ঠানিকভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
নাটোরে হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ জন রোগী। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হাম-উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯ জনে।
বাংলা প্রবাদে শীতের তীব্রতা বোঝাতে যেমন নানা তুলনা আছে, তেমন গরম নিয়েও প্রবচন কম নেই। 'চৈত্রের খরতাপ' কিংবা 'জ্যৈষ্ঠের তাপদাহ'— এই শব্দগুলোই বলে দেয়, বছরের একটি সময় জুড়ে এই অঞ্চলে গরমের প্রভাব কতটা পড়ে মানুষের জীবনে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রায় ৩৪ বছর পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন ইসরাইল ও লেবাননের নেতারা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামে অংশ নিতে দেশ ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। এ ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাকিস্তান, গাম্বিয়া এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে বলে জানা গেছে।
গরমের আগেই এখন অনেক ঘরে নিয়মিত চলছে এয়ার কন্ডিশনার (এসি)। তবে নিয়মিত ব্যবহারের পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ না করলে এতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কিছু সতর্ক সংকেত অবহেলা করলে এসিতে আগুন লাগা বা যান্ত্রিক দুর্ঘটনার মতো ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এসির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে গেলে তা বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত সার্ভিসিং করানো জরুরি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাধীন এলাকায় অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারানোর পর এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা করেছেন।
নেত্রকোনার মদন ও খালিয়াজুরী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে তিনজন মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জিয়াউল ফারুক অপূর্ব ছোট পর্দার জনপ্রিয় মুখ। সময়ের সঙ্গে তাঁর জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি কনটেন্টে কেশি মনোযোগী অপূর্ব। তবে কাজের চাপ যতই থাকুক, ভক্তদের সঙ্গে যোগাযাগ রক্ষা করতে সামাজিক মাধ্যমেও সময় দেন অপূর্ব। সম্প্রতি জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি নিজের দীর্ঘ অভিনয়জীবন, সাফল্য এবং দর্শকদের ভালোবাসা নিয়ে অনুভূতি প্রকাশ করেন।
এ ছাড়া স্বাধীনতা পুরষ্কারের জন্য মনোনীত পাঁচ প্রতিষ্ঠান হলো মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র।
“কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে? অতলস্পর্শ কালসমুদ্রের ওপর কেবল এক-একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে?”— বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিরন্তন উক্তির মতোই বই যেন সময়ের সেতুবন্ধন, জ্ঞান ও অনুভূতির অনিঃশেষ ভাণ্ডার। আর সেই বইকে ঘিরেই তৈরি হয় এক অনন্য সাংস্কৃতিক আবহ—বইমেলা, যেখানে জ্ঞান, সৃজনশীলতা ও মানবিকতার মিলন ঘটে একসঙ্গে।
চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুদ করা ৫ ব্যারেল (প্রায় ১,০০০ লিটার) ডিজেল তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক ইউপি সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের মোট আমানতে ইসলামী ব্যাংকগুলোর অংশ নেমেছে ২৪ দশমিক ৩৮ শতাংশে। অথচ এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরেও এই হার ছিল ২৪ দশমিক ৭৫ শতাংশ।...