img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় যাকাত কাউন্সিল: সুশাসন, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত

স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার, সংস্থা ও ব্যক্তি পর্যায়ে দারিদ্র্য দূরীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও একটি টেকসই ও প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব বারবারই লক্ষ্য করা গেছে। এই প্রেক্ষাপটে যাকাতভিত্তিক একটি কেন্দ্রীয় ও সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ...

জাতীয় যাকাত কাউন্সিল: সুশাসন, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত

‘গণতন্ত্র ছাড়া দেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়’

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ।

‘গণতন্ত্র ছাড়া দেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়’

ময়মনসিংহ আইনজীবী সমিতি : ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে ১৬ জনের প্রার্থিতা বাতিল

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারির এ সিদ্ধান্তকে ঘিরে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। এতে নির্বাচনকে সামনে রেখে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

ময়মনসিংহ আইনজীবী সমিতি : ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে ১৬ জনের প্রার্থিতা বাতিল

কেরানীগঞ্জে র‍্যাবের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭

রাজধানীর কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী ও সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে মো. জিতু ও হুমায়ুন হোসেন রনি নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কেরানীগঞ্জে র‍্যাবের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭

সতীর্থ থেকে সভাপতি-তামিমের অধীনে প্রথম সিরিজে মাঠে নামছে বাংলাদেশ

একসময় বাইশ গজে সতীর্থ হিসেবে দেশের হয়ে একসঙ্গে খেলেছেন তারা। সময়ের পরিক্রমায় এখন একজন দেশের ক্রিকেটের অভিভাবক, আরেকজন জাতীয় দলের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনায় এই দুই পরিচয়ই এখন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের কমিটির অধীনে প্রথমবারের মতো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সতীর্থ থেকে সভাপতি-তামিমের অধীনে প্রথম সিরিজে মাঠে নামছে বাংলাদেশ

ভুয়া ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা প্রতারণা, মূল হোতা গ্রেপ্তার

রাজধানীতে ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা প্রতারণার ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (৫১)। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানার জনসন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন। পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৫ এপ্রিল সকালে ভুক্তভোগীর বাসার ড্রাইভারের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি গোয়েন্দা পুলিশ পরিচয়ে ফোন দেয়।

ভুয়া ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা প্রতারণা, মূল হোতা গ্রেপ্তার

বিসিবিতে যুক্ত হলো আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে সপ্তাহখানেক আগে গঠন করা হয়েছে একটি অ্যাডহক কমিটি। নতুন এই কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই বোর্ডে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।

বিসিবিতে যুক্ত হলো আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব

বেশির ভাগ শেয়ারের দরপতন, বেড়েছে সূচক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেনদেনের শুরুতে বাজারে বেশ চাঙাভাব থাকলেও শেষ পর্যন্ত বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। তবে বড় মূলধনি কিছু শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচকটি কোনোমতে ইতিবাচক অবস্থানে থেকে দিন শেষ করেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শুরু হয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। প্রথম কয়েক ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। কিন্তু দুপুর ১২টার পর থেকে বিক্রির চাপ বাড়তে থাকায় অনেকগুলো প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায়। দিনশেষে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২০১টিরই দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

বেশির ভাগ শেয়ারের দরপতন, বেড়েছে সূচক

হরমুজে উচ্চ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস করল ইরান

পারস্য উপসাগরে নিজেদের অন্যতম দামি ও আধুনিক একটি ড্রোন হারিয়েছে মার্কিন নৌবাহিনী। গত ৯ এপ্রিল ‘এমকিউ-৪সি ট্রাইটন’ মডেলের এ ড্রোন বিধ্বস্ত হয় বলে গত মঙ্গলবার নৌবাহিনীর সেফটি কমান্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হরমুজে উচ্চ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস করল ইরান

১৬ দেশে নতুন শ্রমবাজার খোলার উদ্যোগ, পাঠানো হয়েছে এমওইউ প্রস্তাব

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার অন্তত ১৬টি দেশে সমঝোতা স্মারক (এমওইউ) প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো ইতিবাচক সাড়া দিলে বাংলাদেশি কর্মী পাঠানোর নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

১৬ দেশে নতুন শ্রমবাজার খোলার উদ্যোগ, পাঠানো হয়েছে এমওইউ প্রস্তাব

বাউফলে ৫ নবজাতকের পরিবারের পাশে জামায়াত নেতা মাসুদ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের একটি দরিদ্র পরিবারে একসঙ্গে পাঁচ নবজাতকের জন্মকে ঘিরে সৃষ্টি হয়েছে আনন্দের পাশাপাশি দুশ্চিন্তার আবহ। তিন ছেলে ও দুই মেয়ের এই পাঁচ সন্তানকে লালন-পালন করতে হিমশিম খাচ্ছেন তাদের পিতা সোহেল হাওলাদার।

বাউফলে ৫ নবজাতকের পরিবারের পাশে জামায়াত নেতা মাসুদ

<span style="font-size: 18pt; color: #e03e2d; font-weight: bold;">হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু</span>

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত একদিনে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। 

<span style="font-size: 18pt; color: #e03e2d; font-weight: bold;">হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু</span>

চুয়াডাঙ্গায় পৃথক বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং রেজাউল হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গায় পৃথক বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

রণবীর থেকে জেনি, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় কারা

নিউইয়র্কভিত্তিক টাইম সাময়িকী বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত এই তালিকায় রাজনীতি, সংস্কৃতি ও বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা স্থান পেয়েছেন। তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিনোদন অঙ্গন থেকেও রয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য জোয়ি সালডানা, নিকি গ্লেজার, জনাথন গ্রফ, ইথান হক, ডাকোটা জনসন, কেট হাডসন, রণবীর কাপুর, জাফর পানাহি এবং কে-পপ তারকা জেনি।

রণবীর থেকে জেনি, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় কারা

প্রায় ৫ লাখ সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে পরিবর্তন

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। এসব শূন্যপদ পূরণে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় মুখস্থনির্ভর সিলেবাস বাদ দিয়ে ‘দক্ষতাভিত্তিক’ মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় ৫ লাখ সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে পরিবর্তন

এসএসসি পরীক্ষায় ফিরল &lsquo;নীরব বহিষ্কার&rsquo; পদ্ধতি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি পুনরায় চালু করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে। নীতিমালায় বলা হয়েছে, পরীক্ষার হলে সরাসরি হাতেনাতে ধরা না পড়লেও যদি কোনো পরীক্ষার্থী নিয়ম ভঙ্গ করে-যেমন কথা বলা, ঘাড় ঘোরানো বা দেখাদেখির মতো অসদুপায় অবলম্বন করে-তাহলে দায়িত্বরত পরিদর্শক তাকে ‘নীরব বহিষ্কার’ করতে পারবেন। এ ক্ষেত্রে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না যে তাকে বহিষ্কার করা হয়েছে, তবে পরে তার খাতা বাতিল করা হবে।

এসএসসি পরীক্ষায় ফিরল &lsquo;নীরব বহিষ্কার&rsquo; পদ্ধতি

দেশে প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন উত্থাপিত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

দেশে প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

রামগঞ্জে ফুটপাত ও সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায় বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফুটপাত ও সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধ খাজনা (চাঁদা) আদায় সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এতে স্বস্তি ফিরে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার এবং সিএনজি চালকদের মাঝে।

রামগঞ্জে ফুটপাত ও সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায় বন্ধ ঘোষণা

রামেকে হামের উপসর্গে মৃত্যু ৫০ ছাড়াল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এতে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।

রামেকে হামের উপসর্গে মৃত্যু ৫০ ছাড়াল