img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘লাল ঘাস’ নামে এলো জাফরান, জব্দ করল শুল্ক বিভাগ

‘রেড গ্রাস’ বা ‘লাল ঘাস’ ঘোষণা দিয়ে ভারত থেকে আনা আট কোটি টাকার জাফরান জব্দ করেছে শুল্ক বিভাগ। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংকের ইয়ার্ড থেকে জব্দ করা পণ্যটি রাজশাহীর বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে পরীক্ষায় জানা যায়, এটি আসলে উচ্চমূল্যের জাফরান।

‘লাল ঘাস’ নামে এলো জাফরান, জব্দ করল শুল্ক বিভাগ

দিনাজপুরে নতুন বিওপি, সীমান্ত নিরাপত্তায় বাড়ছে সক্ষমতা

সীমান্ত সুরক্ষা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অপারেশনাল সক্ষমতা বাড়াতে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী মৌচোষা এলাকায় নতুন একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুরে নতুন বিওপি, সীমান্ত নিরাপত্তায় বাড়ছে সক্ষমতা

জনবান্ধব পুলিশিংয়ে জোর ডিএমপির, থাকছে বিশেষ নির্দেশনা

জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষ যেন থানা থেকেই তাঁদের কাঙ্ক্ষিত আইনি সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

জনবান্ধব পুলিশিংয়ে জোর ডিএমপির, থাকছে বিশেষ নির্দেশনা

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিই আলোচনার দরজা খুলবে: লেবাননের প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিকে সরাসরি আলোচনার 'স্বাভাবিক প্রবেশদ্বার' হিসেবে দেখছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ব্রিটেনের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান স্পষ্ট করেছেন।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিই আলোচনার দরজা খুলবে: লেবাননের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির বৈঠক

পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির বৈঠক

১৭ এপ্রিল হজের ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

সৌদি আরব ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৭ এপ্রিল হজের ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

মাদারীপুরে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">জাতীয় নেতাদের অবদান ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী</span>

হীন দলীয় স্বার্থে জাতীয় নেতাদের অবদান ভুলে গেলে ভবিষ্যৎ ইতিহাস কাউকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">জাতীয় নেতাদের অবদান ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী</span>

রামেকে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ১১ জন। বৃহস্পতিবার রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রামেকে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

বাংলাদেশ সিরিজকে অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড অধিনায়ক

সাদা বলের সিরিজ খেলতে ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। নিয়মিত কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। তবে এটিকে চ্যালেঞ্জ নয়, বরং সুযোগ হিসেবেই দেখছেন অধিনায়ক টম লাথাম।

বাংলাদেশ সিরিজকে অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড অধিনায়ক

দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রার বাজারে দেড় মাস বিরতির পর আবারও ডলার কিনতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত বুধবার (১৫ এপ্রিল) বাজার থেকে ৭ কোটি ডলার কেনার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আরও ৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ গত দুই দিনে বাজার থেকে মোট ১২ কোটি ডলার সংগ্রহ করা হলো। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত আবারও ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলারের ঘর ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৫ কোটি ডলার কেনা হয়েছে। এর আগে সর্বশেষ গত ২ মার্চ বাজার থেকে আড়াই কোটি ডলার কেনা হয়েছিল; তখন প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে প্রদান করা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান।

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

মারামারি থামানোয় ক্ষোভ, শিশুশিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই পরিবারের সংঘর্ষ থামানোর জেরে এক শিশুশিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। কাঠের বাটাম দিয়ে আঘাত করে দ্বিতীয় শ্রেণির ছাত্রী তাসফিয়া আক্তার রিতুর কপাল ফাটিয়ে দেওয়া হয়।

মারামারি থামানোয় ক্ষোভ, শিশুশিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে হত্যা করেন স্বামী: পুলিশ

স্বামী সাইফুল ইসলাম রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান স্ত্রী শাহিদা আক্তার ওরফে মুন্নিকে (২৯)। ওষুধ মেশানো রসমালাই খেয়ে শাহিদা অচেতন হয়ে পড়ে। এরপর সাইফুল তাঁকে প্রথমে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। তারপর মরদেহের পরিচয় গোপন করতে তিনি শাহিদার শরীর থেকে মাথা ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেন।

রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে হত্যা করেন স্বামী: পুলিশ

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

কবিরাজির নামে প্রতারণা: ২৬ ভরি স্বর্ণসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

জামালপুরে কবিরাজির নামে প্রতারণা করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা, কন্টেন্ট ক্রিয়েটর মো. মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহের কোতোয়ালি থানার মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

কবিরাজির নামে প্রতারণা: ২৬ ভরি স্বর্ণসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার মঞ্চে তারেক রহমান

দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা পুরস্কার মঞ্চে তারেক রহমান

মিরপুরে বাংলাদেশ&ndash;নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার শুরু হতে যাওয়া এই সিরিজের আগে বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

মিরপুরে বাংলাদেশ&ndash;নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন