৩৪ বছর পর মুখোমুখি ইসরাইল-লেবানন: আজ ঐতিহাসিক বৈঠক, আন্তর্জাতিক, লেবানন, আমেরিকা, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, বৈঠক, আলোচনা, বাফার জোন, ১০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত, দখল,
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহু।ছবি: সংগৃহীত

প্রায় ৩৪ বছর পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন ইসরাইল ও লেবাননের নেতারা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লেখেন, “ইসরাইল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন—প্রায় ৩৪ বছর—দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল তা হবে। ভালো লাগছে!”

এদিকে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা শুরু করলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে।

এর পর থেকে ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে আরও এলাকা দখলের পাশাপাশি একটি তথাকথিত ‘বাফার জোন’ তৈরির চেষ্টার অভিযোগও উঠেছে ইসরাইলের বিরুদ্ধে।

তথ্যসূত্র: আল জাজিরা

আরবিএ/আরটিএনএন