img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অপারেশন জটিলতায় দুই নারীর মৃত্যু, ক্লিনিক সিলগালা ও জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপারেশন পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের একটি যৌথ টিম আলমডাঙ্গা থানা রোডে অবস্থিত ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

আলমডাঙ্গায় অপারেশন জটিলতায় দুই নারীর মৃত্যু, ক্লিনিক সিলগালা ও জরিমানা

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো সামরিক চালান জব্দ করল বেলজিয়াম

যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান বেলজিয়ামে জব্দ করা হয়েছে। বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করে সামরিক সরঞ্জাম পরিবহনের নিয়ম ভঙ্গ হওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়। ঘটনাটি ঘটে গত ২৪ মার্চ, লিয়েজ বিমানবন্দরে তল্লাশির সময়। এর আগের দিন যুক্তরাজ্য থেকে রওনা হওয়া চালানগুলো ইসরায়েলের দিকে যাচ্ছিল বলে জানা যায়। বিষয়টি নিয়ে আগে থেকেই ব্রিটিশ সংবাদমাধ্যম ডিক্লাসিফাইড, বেলজিয়ামভিত্তিক এনজিও ভ্রেইডেসাক্টি, আইরিশ সংবাদমাধ্যম দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট সতর্ক করেছিল। তল্লাশিতে দেখা যায়, জব্দ করা মালামালের মধ্যে অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সামরিক বিমানের যন্ত্রাংশ রয়েছে। বেলজিয়ামের এক বিশেষজ্ঞ প্রকৌশলী এগুলো পরীক্ষা করে নিশ্চিত করেন যে, এগুলো সামরিক ব্যবহারের উপযোগী উপাদান।

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো সামরিক চালান জব্দ করল বেলজিয়াম

জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

ঢাকাকে ইসলামী আন্দোলনের অপরাজেয় দুর্গে পরিণত করতে ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহবান জানালেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল  অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার বারিধারাস্থ সিটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে  শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। । মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনের দায়িত্বশীলদের ধৈর্য, সহনশীলতা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কুরআন ও হাদিস অধ্যয়ন এবং পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

শহীদ আবু সাঈদের বইমেলায় প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ

জুলাই শহীদ আবু সাঈদের নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বইমেলা। গত ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে মেলাটি শুরু হয়, যা চলে ১৫ এপ্রিল পর্যন্ত। তবে জ্বালানি সংকটের কথা বলে সন্ধ্যার মধ্যে মেলা বন্ধ করা, সময়, পরিসর ও প্রচারের ঘাটতিসহ নানা অভিযোগ উঠেছে। এছাড়াও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগও পাওয়া গেছে।

শহীদ আবু সাঈদের বইমেলায় প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ

ঢাবিতে হাদি হত্যার বিচারের দাবিতে আঁকা দেয়াল লিখন মুছে দিল ছাত্রদল 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে পহেলা বৈশাখ উপলক্ষে আঁকা আলপনার সময় “জাস্টিস ফর হাদি” লেখা দেয়াল লিখন মুছে দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রাতে সূর্য সেন হলে হাদি হত্যার বিচারের দাবিতে করা একটি দেয়াল লিখন মুছে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর নেতৃত্বে এই লেখা মুছে ফেলা হয়। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে বিষয়টি সামনে আসে।

ঢাবিতে হাদি হত্যার বিচারের দাবিতে আঁকা দেয়াল লিখন মুছে দিল ছাত্রদল 

পুবাইলে ফিলিং স্টেশনে তেলের গরমিল, জরিমানা ২০ হাজার টাকা

গাজীপুরের পুবাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেলের মজুদে গরমিলের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুবাইলের মেসার্স হাবিব ফিলিং স্টেশনকে লক্ষ্য করা হয়।

পুবাইলে ফিলিং স্টেশনে তেলের গরমিল, জরিমানা ২০ হাজার টাকা

চলন্ত গাড়িতে ছিনতাই, যাত্রাবাড়ীতে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমিনুল ইসলাম (২৪)। বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।

চলন্ত গাড়িতে ছিনতাই, যাত্রাবাড়ীতে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

ডাকসুর উদ্যোগে  আবারও শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা

ডাকসুর উদ্যোগে দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা।  ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে হকি ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়, যেখানে ৮–০ ব্যবধানে জয় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই প্রতিযোগিতা পুনরায় চালুর পেছনে রয়েছে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টা। খেলোয়াড়দের জন্য দেশের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাওয়ার পর তা পুনরায় চালুর দাবিতে তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক করেন।

ডাকসুর উদ্যোগে  আবারও শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা

দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েল

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্দেশনার পর অঞ্চলটিতে স্থল ও বিমান-দুই ধরনের হামলাই বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক প্রধান জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, লেবানন ও ইরানে হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখল ও “পরিষ্কার” করার পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলের বসতিগুলোর জন্য হুমকি দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েল

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব ইরানের, জাহাজ চলাচলে খুলতে পারে পথ</span>

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা প্রশমনে হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে তেহরান, যা আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার শর্তসাপেক্ষ এই প্রস্তাবকে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি চূড়ান্ত সমঝোতা হলে প্রণালির ওমান অংশে থাকা আন্তর্জাতিক জলসীমা দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো কোনো ধরনের হামলার ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারবে। কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাত ও বাণিজ্যিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যেই ইরান এই উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব ইরানের, জাহাজ চলাচলে খুলতে পারে পথ</span>

শেষ মুহূর্তে বিদায় রিয়াল মাদ্রিদের, বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে

শেষ মুহূর্তের নাটকীয়তায় বিদায় নিল রিয়াল মাদ্রিদ। আর দারুণ প্রত্যাবর্তনে বায়ার্ন মিউনিখ পৌঁছে গেল সেমিফাইনালে। আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে পরের ধাপ নিশ্চিত করে জার্মান জায়ান্টরা। ম্যাচের শুরুটা ছিল রিয়ালের জন্য স্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ৪৬ সেকেন্ডেই দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন আর্দা গুলের। তবে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। কর্নার থেকে দারুণ ডেলিভারিতে Jo জশুয়া কিমিখের সহায়তায় সমতা ফেরান আলেকজান্ডার পাভলোভিচ।

শেষ মুহূর্তে বিদায় রিয়াল মাদ্রিদের, বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে নির্ধারিত সময়ে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান জ্বালানি সংকটের কারণে সারাদেশে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের প্রচারণা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এ বিষয়ে দেশের বিভিন্ন আইনজীবী সংগঠনের পক্ষ থেকেও আবেদন ও অনুরোধ জানানো হয়। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি-সহ বিভিন্ন বার সমিতির মতামত বিবেচনায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির বিরুদ্ধে মামলা

ফিফা বিশ্বকাপ শুরুর আগে অপ্রত্যাশিত এক আইনি জটিলতায় পড়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। একই সঙ্গে চাপে পড়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলও। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেসি ও আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছে। মায়ামির ভিদ মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করে বলে আদালতের নথিতে জানা গেছে। ওই ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান অভিযোগ করেছে, গত বছর একটি প্রীতি ম্যাচে না খেলে তিনি ৭ মিলিয়ন ডলারের চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। খবরটি জানায় ইএসপিএন। 

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির বিরুদ্ধে মামলা

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">ইরান ইস্যুতে মার্কিন সিনেটে ভোট: ট্রাম্পের জয়</span>

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া যুদ্ধনীতি নিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের আনা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব শেষ পর্যন্ত পাস হয়নি। বুধবার অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি ৫২-৪৭ ভোটে বাতিল হয়ে যায়, ফলে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ইরান ইস্যুতে চলমান সামরিক অবস্থান অব্যাহত রাখার পথ আরও শক্ত হলো। ডেমোক্র্যাটদের এই প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল, কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখা। তবে রিপাবলিকানদের অধিকাংশ সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করেন। এর ফলে স্পষ্ট হয়েছে যে, ট্রাম্পের যুদ্ধনীতি এখনও তার দলের ভেতরে দৃঢ় সমর্থন পাচ্ছে, যদিও সংঘাত শুরু হওয়ার পর ছয় সপ্তাহের বেশি সময় পার হয়ে গেছে।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">ইরান ইস্যুতে মার্কিন সিনেটে ভোট: ট্রাম্পের জয়</span>

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫৯

রাজধানীতে অপরাধ দমনে কঠোর অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫৯

রামুতে বিজিবির অভিযান, ইয়াবাসহ চালক আটক

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক মোঃ রুবেল (২৫)-কে আটক করা হয়েছে।

রামুতে বিজিবির অভিযান, ইয়াবাসহ চালক আটক

মহাদেবপুরে রাধাকৃষ্ণের পাথরের মূর্তি উদ্ধার

মঙ্গলবার (১৫ এপ্রিল) মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম, পিতা—মৃত তছির উদ্দিনের একটি পুরাতন পুকুর খননের সময় স্থানীয় লোকজন একটি রাধাকৃষ্ণের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার করেন। সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করেন। মূর্তিটির ওজন ৭ কেজি ৭০০ গ্রাম।

মহাদেবপুরে রাধাকৃষ্ণের পাথরের মূর্তি উদ্ধার

ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধর, মোটরসাইকেল আরোহী আটক &nbsp;

নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপর চড়াও হয়ে পুলিশের ইউনিফর্ম ছিড়ে ফেলা ও সরকারি কাজে বাঁধার কারণে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধর, মোটরসাইকেল আরোহী আটক &nbsp;