আশুগঞ্জ সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহ শুরু: জ্বালানিমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের জিয়া ফার্টিলাইজার কারখানায় আগামী ১ মে থেকে গ্যাস সরবরাহ শুরু করবে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ....
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের জিয়া ফার্টিলাইজার কারখানায় আগামী ১ মে থেকে গ্যাস সরবরাহ শুরু করবে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ....
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব ও শহর-গ্রামের বিদ্যুৎ সরবরাহে বৈষম্য কমানোর লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমানো হবে। ....
কয়লার অভাব নেই, তবু থমকে গেছে বিদ্যুৎ উৎপাদন। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এখন পুরোপুরি বন্ধ। হঠাৎ এই বিপর্যয়ে অন্ধকার আর গরমে নাকাল হয়ে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। ....
দেশে বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন, জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশের মজুদকৃত গ্যাস দিয়ে অন্তত ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব এবং যদি নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হয় এবং বর্তমান সরবরাহের হার অপরিবর্তিত থাকবে। ....
জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহ ঘাটতি এবং বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে এলপিজি গ্যাসের বাজারে অস্থিরতা... ....
সুনামগঞ্জের বেশকিছু এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি উন্নয়ন কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ....
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। প্রতিনিয়ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রায় প্রতি এক ঘণ্টা পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ....
ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন মারা গেছেন। এসময় আহত হন আরও ২২ জন কর্মচারী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে সংবাদসংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলের বয়লার রুমে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ....
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। এ লক্ষ্যে গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ এপ্রিল) বিভাগটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ....
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এ মুহূর্তে জ্বালানি তেল বৈশ্বিক সংকটে রয়েছে। সেই সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। শনিবার (১১ এপ্রিল) যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ....
জ্বালানি খাতে দীর্ঘদিনের অনিয়ম, অপচয় ও লুটপাটের সঙ্গে জড়িতদের ‘জ্বালানি অপরাধী’ হিসেবে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) অধ্যাপক ড. এম শামসুল আলম। ....
বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি। ....
দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক ব্যবস্থা হলেও এর লক্ষ্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করা। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নাটোর অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে গাছের ডালপালা কর্তনের কাজ চলছে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানাচ্ছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে বিদ্যুৎ লাইনে ত্রুটি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ....
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার পর্যন্ত ১৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এতে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের কষ্ট বেড়েছে। হাসপাতালের সমস্ত পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। ....
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২১) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার মোচাইনগর... ....
রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের আওতায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ....
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া... ....
সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দৃশ্যমান উদ্যোগ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটি ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে নিয়মিত তদারকি, সচেতনতামূলক ব্যানার স্থাপন এবং লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে। ....
সঞ্চালন লাইনের জরুরি জাম্পারিং কাজের জন্য আজ বুধবার (১ এপ্রিল) সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ। ....
ইরানের উপ-জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, গতরাতে মার্কিন-ইসরায়েলি হামলার পর সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়েছে। তিনি আরও জানান, দেশের সমগ্র জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রয়েছে। ....