
বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দপ্তরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় এই কাজ পরিচালনা করা হবে। বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তনের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
এদিন বাইপাস ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



