নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে
নির্যাতনের পর হত্যা করে ধান ক্ষেতে মরদহে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি যশোরের বেনাপোলে ঘটেছে। ....
নির্যাতনের পর হত্যা করে ধান ক্ষেতে মরদহে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি যশোরের বেনাপোলে ঘটেছে। ....
যশোরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে গলাকেটে হত্যা করেছে পুত্রবধূ মরিয়ম বেগম (২০)। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত অস্ত্র চাপাতিও উদ্ধার করা হয়েছে। ....
সাভারের আশুলিয়ায় নবীনগর কুরগাঁও এলাকায় গোলাম সাব্বির আহমেদ নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ....
কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শীলখালী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শীলখালী পাহাড়সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ....
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ....
রাজধানীর তুরাগ থানার আলোচিত অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৪২) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব-১। এ ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ....
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ববিতা (২৭) আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ও... ....
রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যা মামলার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার( ১৮এপ্রিল) দুপুরে... ....
খুলনার রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ....
যৌতুকের বাকি ৫০ হাজার টাকার জন্য প্রাণ গেল ১৭ বছরের কিশোরী রাধা রাণীর—এমন অভিযোগ তার পরিবারের। ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলা-র রাঘবপুর গ্রামে। মেয়ের সুখের আশায়... ....
রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ জুয়েল উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। অভিযুক্ত হত্যাকারী মো. মাইনুল (২৩) উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে। ....
কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ....
স্বামী সাইফুল ইসলাম রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান স্ত্রী শাহিদা আক্তার ওরফে মুন্নিকে (২৯)। ওষুধ মেশানো রসমালাই খেয়ে শাহিদা অচেতন হয়ে পড়ে। এরপর সাইফুল তাঁকে প্রথমে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। তারপর মরদেহের পরিচয় গোপন করতে তিনি শাহিদার শরীর থেকে মাথা ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেন। ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে পহেলা বৈশাখ উপলক্ষে আঁকা আলপনার সময় “জাস্টিস ফর হাদি” লেখা দেয়াল লিখন মুছে দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রাতে সূর্য সেন হলে হাদি হত্যার বিচারের দাবিতে করা একটি দেয়াল লিখন মুছে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর নেতৃত্বে এই লেখা মুছে ফেলা হয়। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। ....
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। ....
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাওনা টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে জাহাঙ্গীরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি সোহেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখিল এলাকার বাসিন্দা। র্যাব জানায়, নিহত জাহাঙ্গীর আলম শামিমের সাথে আসামিদের দীর্ঘদিনের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ ছিল। ৮ এপ্রিল রাত ১১টায় পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে জাহাঙ্গীরকে সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখীল হাবিব রোডের একটি নির্জন স্থানে ডেকে নেয় আসামিরা। জাহাঙ্গীর সেখানে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসীরা চায়নিজ কুড়াল, চাপাতি, রামদা ও লোহার পাইপ নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘাতকরা। ....
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় এসেছেন, এবার নিজের খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য করে। অভিনয়ের পাশাপাশি তার ফিটনেস সচেতনতা ও ভিন্নধর্মী জীবনযাপন নিয়েও ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত কয়েক বছর ধরে তিনি নিজেকে ‘পেসকেটেরিয়ান’ জীবনধারার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে কঠোর কোনো ডায়েট মেনে চলার চেয়ে নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খাওয়াদাওয়াকেই তিনি বেশি গুরুত্ব দেন। ....
রাজধানীর যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা কেন্দ্র করে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়ে দিয়া আক্তার (২০) নামে একজকে হত্যা এবং মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২) গুরুতর আহত করেছেন এক ব্যক্তি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ....
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। ....
কুষ্টিয়ার দৌলতপুরে মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। ....