নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে, সারাদেশ, হত্যা, নির্যাতন, খুন, পুলিশ, তদন্ত,
স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।ছবি: সংগৃহীত

নির্যাতনের পর হত্যা করে ধান ক্ষেতে মরদহে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি যশোরের বেনাপোলে ঘটেছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

পুুলিশ সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে প্রথমে তাকে নির্যাতন করা হয় পরবর্তীতে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্বৃত্তদের আটক করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।