img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমাম সাহেবের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামের এক বৃদ্ধ ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। ....

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমাম সাহেবের মৃত্যু

দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ....

দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

১৪ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এতে যাত্রীদের চরম ভোগান্তি তৈরি হয়েছে এবং গুরুত্বপূর্ণ রুটে চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টায় সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ....

১৪ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মাদক ও জুয়ার বিস্তারে নেহালপুর, পুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরসহ আশপাশের এলাকা মাদক ও জুয়ার বিস্তারে ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতির দিকে এগোচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারি দুর্বল হওয়ায় এসব অবৈধ কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিশেষ করে যুবসমাজের ওপর। ....

মাদক ও জুয়ার বিস্তারে নেহালপুর, পুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছরে শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা মুক্তা খাতুন (২৫)। মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ....

পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

র‍্যাবিস ভ্যাক্সিন সংকটে রামেক হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে র‍্যাবিস ভাইরাসের ভ্যাক্সিনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ভ্যাক্সিন না পেয়ে কেউ ফিরছেন খালি হাতে, আবার কেউ বাইরের ফার্মেসি থেকে কিনে আনছেন। ....

র‍্যাবিস ভ্যাক্সিন সংকটে রামেক হাসপাতাল

চুয়াডাঙ্গায় তীব্র গরমে নাজেহাল জনজীবন

চৈত্রের তীব্র রোদে পুড়ছে চুয়াডাঙ্গা। বৈশাখের আগেই যেন জেলাটির আকাশ থেকে আগুন ঝরে পড়ছে। বুধবার (১ এপ্রিল) জেলায় চলতি মৌসুমের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরম ও প্রখর রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ....

চুয়াডাঙ্গায় তীব্র গরমে নাজেহাল জনজীবন

গাড়ির বৈধ কাগজ না থাকলে মিলছে না তেল

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও অন্যান্য কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ....

গাড়ির বৈধ কাগজ না থাকলে মিলছে না তেল

পদ্মা ব্যারেজ ও সেচ প্রকল্পের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী অঞ্চলে মরুকরণ রোধ ও ‘পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতারা। তারা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পুরো অঞ্চল স্থায়ী পরিবেশগত সংকটে পড়তে পারে। ....

পদ্মা ব্যারেজ ও সেচ প্রকল্পের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

গরুর জিহ্বা কেটে দিলো দুর্বৃত্তরা

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একটি খামারের বড় ষাঁড় গরুর জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আছিম পাটুলী গ্রামে এ ঘটনা ঘটে। ....

গরুর জিহ্বা কেটে দিলো দুর্বৃত্তরা

সিলেট স্টেডিয়ামের বেহাল দশা, সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রীর

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সংস্কার কাজ শেষে আগামী ৩০ এপ্রিল এই স্টেডিয়াম থেকেই দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ....

সিলেট স্টেডিয়ামের বেহাল দশা, সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রীর

জয়পুরহাটে ডায়রিয়া ও হামের প্রকোপে ৪৮ ঘন্টায় ৭০ শিশু হাসপাতালে

শিশুদের মধ্যে ডায়রিয়া ও হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘণ্টায় হঠাৎ জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৭০ জন শিশু ভর্তি হয়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত আরও ৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ....

জয়পুরহাটে ডায়রিয়া ও হামের প্রকোপে ৪৮ ঘন্টায় ৭০ শিশু হাসপাতালে

গণভোটের পক্ষে পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

গণভোটের পক্ষে ফেসবুকে মত প্রকাশকে কেন্দ্র করে লালমনিরহাটে ছাত্রদলের এক নেতাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি সোমবার (৩০ মার্চ) দুপুরে ঘটে, যেখানে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই দলীয় সিদ্ধান্ত কার্যকর করা হয়। ....

গণভোটের পক্ষে পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া অবস্থান

বর্তমান বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় যশোর সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ....

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া অবস্থান

তেলে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, জরিমানা লাখ টাকা

জ্বালানি তেল পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি এবং অবৈধভাবে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। ....

তেলে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, জরিমানা লাখ টাকা

ময়মনসিংহে হাম বাড়ছে, দুই সপ্তাহে পাঁচ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দিন দিন বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত তিন দিনে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ও রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৩ দিনে হাম আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হলো। ....

ময়মনসিংহে হাম বাড়ছে, দুই সপ্তাহে পাঁচ শিশুর মৃত্যু

<span style="font-size: 12pt; color: #000000;">রামেকে ৩০ শিশুর মৃত্যু, হাম শনাক্ত একজনের&nbsp;</span>

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে মাত্র একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম পাওয়া যায়নি। ....

<span style="font-size: 12pt; color: #000000;">রামেকে ৩০ শিশুর মৃত্যু, হাম শনাক্ত একজনের&nbsp;</span>

পাম্পে পৌঁছানোর আগে রাস্তাতেই তেল উধাও, জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় ফিলিং স্টেশনে পৌঁছানোর আগেই তেল গোপনে বিক্রির অভিযোগে এক লরি ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ....

পাম্পে পৌঁছানোর আগে রাস্তাতেই তেল উধাও, জরিমানা