ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় আন্তর্জাতিক ‘অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬’ (এসিএমএস) কনফারেন্সে বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সটি আগামী ১২-১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে যাওয়া স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থী হলেন অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। তারা মূলত ড. জগদীশ চন্দ্র সরকার ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের অধীনে সম্পন্ন হওয়া চারটি গবেষণা কর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে উপস্থাপন করবেন। ....