
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে উপস্থিত হয়ে এ সংহতি প্রকাশ করেন তিনি।
জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দকেও দেখা যায়।
মামুনুল হক বলেন, অনশনরত শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তাদের দাবির পক্ষে জনমত গড়ে তুলতেই এই সংহতি কর্মসূচিতে এসেছি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি আরও জোরদার করা হবে এবং গণভোটের রায় বাস্তবায়নের এই দাবি খুবই যৌক্তিক হিসেবেই আমরা মনে করি।



