img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : শিক্ষা

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই

আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-5)’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ....

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপে ইবির ৭ শিক্ষার্থী

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রামের নতুন ব্যাচে ২৫ জনের মধ্যে সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতজন শিক্ষার্থী। ....

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপে ইবির ৭ শিক্ষার্থী

ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে অধ্যাপক আবদুস সালামের নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ.এস.এম. কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। ....

ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে অধ্যাপক আবদুস সালামের নিয়োগ

প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য ববি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে টাঙানো সব ধরনের ব্যানার ও বিলবোর্ড অপসারণের স্পষ্ট নির্দেশ থাকলেও তা মানছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গুরুত্বপূর্ণ স্থানে এখনো শোভা পাচ্ছে অভিনন্দনসংবলিত বিশাল ব্যানার। ....

প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য ববি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের

নববর্ষে নতুন স্বপ্ন ও শেকড়ে ফেরার আহ্বান রাবিপ্রবি শিক্ষার্থীদের

বাংলা নববর্ষ শুধু উৎসব নয়, বরং নতুন করে শুরু করার অনুপ্রেরণা—এমনটাই মনে করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের মতে, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার গুরুত্বপূর্ণ প্রতীক, যা নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। ....

নববর্ষে নতুন স্বপ্ন ও শেকড়ে ফেরার আহ্বান রাবিপ্রবি শিক্ষার্থীদের

খুবিতে চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসবে আনন্দের ঢল

পহেলা বৈশাখকে সামনে রেখে চৈত্র সংক্রান্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব। প্রাণখোলা আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। ....

খুবিতে চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসবে আনন্দের ঢল

বিসিবির লেভেল-থ্রি কোর্সে পাস শতভাগ

ক্রিকেটে কোচিং উন্নয়নের ধারায় নতুন মাইলফলক স্থাপন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত লেভেল-থ্রি কোচিং কোর্সে অংশ নেয়া সকল কোচই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এই কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন মোট ৩০ জন সাবেক জাতীয় ক্রিকেটার, ছিলেন শিক্ষার্থীর ভূমিকায়। ....

বিসিবির লেভেল-থ্রি কোর্সে পাস শতভাগ

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট ২ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা মোট আবেদনকারীর ৯২ শতাংশ। ....

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মঞ্চে ‘অতিথি’ হিসেবে ছাত্রদল নেতা: অনুষ্ঠান বয়কট ডাকসু প্রতিনিধির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হল শাখা ছাত্রদলের আহ্বায়ককে ‘অলিখিত’ অতিথি হিসেবে মঞ্চে বসানোকে কেন্দ্র করে অনুষ্ঠান বয়কট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার। ....

মঞ্চে ‘অতিথি’ হিসেবে ছাত্রদল নেতা: অনুষ্ঠান বয়কট ডাকসু প্রতিনিধির

মাজার ভাঙা ও পীর হত্যার প্রতিবাদে ঢাবিতে বামজোটের বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর দরবার শরিফে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হন ওই দরবারের ‘পীর’। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে বামজোটের নেতারা। ....

মাজার ভাঙা ও পীর হত্যার প্রতিবাদে ঢাবিতে বামজোটের বিক্ষোভ

বেরোবিতে দ্বিতীয়বার আবু সাঈদ বইমেলা শুরু

দ্বিতীয়বারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’। আগামী ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। ....

বেরোবিতে দ্বিতীয়বার আবু সাঈদ বইমেলা শুরু

ইবিরিউ নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (ইবিরিউ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম নির্বাচিত হয়েছেন। ....

ইবিরিউ নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল

এক প্রশ্নে সারাদেশে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

এক প্রশ্নে সারাদেশে পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ....

এক প্রশ্নে সারাদেশে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

পদোন্নতির দাবিতে ববি শিক্ষকদের ৫ দিনের আল্টিমেটাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যাপক পদে পদোন্নতি কার্যকর এবং অন্যান্য পদের জন্য দ্রুত পদোন্নতি বোর্ড গঠনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ৫ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষকরা। শুক্রবার (১০ এপ্রিল) উপাচার্যের দপ্তরে পদোন্নতি প্রত্যাশী শিক্ষকরা এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন। ....

পদোন্নতির দাবিতে ববি শিক্ষকদের ৫ দিনের আল্টিমেটাম

ইবিতে প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে দীর্ঘদিনের নানা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। ....

ইবিতে প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন উৎসব ‘ক্যালিব্রেশন ২.০’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের রোবোটিক্স, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা ‘ক্যালিব্রেশন ২.০’। এ আয়োজনের আয়োজক কুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ। ....

কুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন উৎসব ‘ক্যালিব্রেশন ২.০’

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির ‘আলুঘাঁটি উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘আলুঘাঁটি উৎসব’। বগুড়ার স্বাদ, সংস্কৃতি ও শেকড়ের স্মৃতি তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর সংলগ্ন খোলা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। ....

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির ‘আলুঘাঁটি উৎসব’

যবিপ্রবিতে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬। প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। ....

যবিপ্রবিতে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু