শাহবাগ থানার ভেতরেই ঢাবির ১০ সাংবাদিকের ওপর ভয়াবহ হামলা
রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)... ....
রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)... ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক... ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে পৃথক দুই ঘটনায় ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ও গভীর রাতে ক্যাম্পাসের দুটি হলে এসব ঘটনা ঘটে। পরে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিকদের অভিযোগ, একই দিনে ধারাবাহিকভাবে দুই ঘটনায় ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হওয়ায় ক্যাম্পাসে তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ....
“জুলাই গণঅভ্যুত্থান, সনদ ও গণভোটের রায়: জুলাই কন্যাদের অবদান এবং করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা গণঅভ্যুত্থানের অর্জন... ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেবা কার্যক্রম আধুনিক ও যুগোপযোগী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং প্রশাসনিক... ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা। চট্টগ্রাম সিটি কলেজে সংগঠনটির সদস্যদের ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর হামলার অভিযোগকে কেন্দ্র করে এই কর্মসূচি পালিত... ....
এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা “হাসান নাসিমের মুক্তি চাই”, “মতপ্রকাশের স্বাধীনতা হরণ চলবে না” এবং “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও”সহ বিভিন্ন স্লোগান দেন। ....
আবাসন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে আবারও বিতর্কে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ উঠেছে, ছাত্রদল ও যুবদলের অন্তত ৩৬ জন মেয়াদোত্তীর্ণ নেতাকর্মীকে বিশেষ বিবেচনায় হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনো আবাসন সুবিধা না পেয়ে চরম দুর্ভোগে রয়েছেন। ....
সময় অপচয় রোধ ও একাডেমিক-প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান ছাড়া অন্য কোনো প্রোগ্রামে একসঙ্গে শীর্ষ চার প্রশাসনিক কর্মকর্তাকে আমন্ত্রণ না জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একই অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের সিট বরাদ্দ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়মিত ক্লাস শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নবীন শিক্ষার্থীরা। দূর-দূরান্ত থেকে রাজধানীতে এসে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থী এখনো হলের সিট না পেয়ে আত্মীয়ের বাসা, মেস বা ব্যয়বহুল ভাড়াবাসায় অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ভর্তি কার্যক্রম শেষে হলের সিট বরাদ্দে কিছুটা সময় লাগে। তবে এবার ক্লাস শুরুর সময় এগিয়ে আসায় সিট বরাদ্দ সম্পন্ন হওয়ার আগেই বিভাগগুলোতে ক্লাস শুরু হয়ে গেছে। এতে অনেক শিক্ষার্থীকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসে অংশ নিতে হচ্ছে। ....
সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশকে কেন্দ্র করে হাসান নাসিম নামে এক ব্যক্তিকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী... ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে ‘জাস্টিস ফর হাদি’ দেয়াল লিখন মুছে ফেলা নিয়ে ছাত্রদল ও ইনকিলাব মঞ্চের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। দুই পক্ষ পাল্টাপাল্টি দেয়াললিখন... ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের খেলা বড়পর্দায় দেখানোকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়েছে হল সংসদ ও ছাত্রদল। মাঠ ভাড়া নিয়ে... ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে পহেলা বৈশাখ উপলক্ষে আঁকা আলপনার সময় “জাস্টিস ফর হাদি” লেখা দেয়াল লিখন মুছে দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রাতে সূর্য সেন হলে হাদি হত্যার বিচারের দাবিতে করা একটি দেয়াল লিখন মুছে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর নেতৃত্বে এই লেখা মুছে ফেলা হয়। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ.এস.এম. কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। ....
বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চায়নিজ একাডেমি অব সায়েন্সেস-এর সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার চীনের এসসিএসআইও-এর নানশা ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির মহাপরিচালক অধ্যাপক চাওলুন লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ....
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির শাহাদাতের ৪০ দিন (চেহলাম) উপলক্ষে সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হল শাখা ছাত্রদলের আহ্বায়ককে ‘অলিখিত’ অতিথি হিসেবে মঞ্চে বসানোকে কেন্দ্র করে অনুষ্ঠান বয়কট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার। ....
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে এসেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। ....