
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁকে এ দায়িত্ব প্রদান করেন।
নিয়োগটি ২২ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এটি অনধিক ৯০ দিন বা নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত (যেটি আগে ঘটবে) বহাল থাকবে।
এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান পদত্যাগ করায় পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন করে এ নিয়োগ দেওয়া হয়েছে।



