দক্ষিণ এশিয়ার এই ভারত-পাকিস্তান দুই প্রতিবেশীর মধ্যে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে খেলার মাঠেও। কয়েক দশকের পুরনো এই ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতা এখন মাঠের ভেতরে ও বাইরে এক কদর্য রূপ নিয়েছে। প্রথাগত করমর্দন বা হ্যান্ডশেক এড়িয়ে যাওয়া হচ্ছে এবং হালকা মেজাজের ঠাট্টার জায়গা দখল করেছে গত মে মাসের সশস্ত্র সংঘাতের ইঙ্গিতপূর্ণ বিতর্কিত অঙ্গভঙ্গি।
সীমান্তের দুই প্রান্তেই রাজনীতি এবং খেলাধুলার সীমারেখা আজ অস্পষ্ট। এই ম্যাচগুলো এখন জাতীয়তাবাদী গর্বের প্রদর্শনীতে পরিণত হয়েছে, যা মাঝেমধ্যে রুচিহীনতার পর্যায়ে চলে যায়। তবে পাকিস্তানে ম্যাচ-পূর্ববর্তী সেই উগ্র দেশপ্রেম এবার খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর জায়গা নিয়েছে সমর্থকদের চরম হতাশা, যা প্রকাশ পাচ্ছে আত্ম-সমালোচনামূলক মিম বা রিলের মাধ্যমে। সেখানে জয়ের আশা করা একদল সমর্থকের ভাবনাকে "বোকামি" হিসেবে চিত্রিত করা হচ্ছে। ....