অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান
মধ্যপ্রাচ্য চলমান সংঘাত বন্ধে যেকোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত ইরান। ইরান সরাসরি কোনো অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়। বরং ইরান এমন একটি চূড়ান্ত সমাধান চায়,... ....
মধ্যপ্রাচ্য চলমান সংঘাত বন্ধে যেকোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত ইরান। ইরান সরাসরি কোনো অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়। বরং ইরান এমন একটি চূড়ান্ত সমাধান চায়,... ....
ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ....
ইরানের কিছু তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত ইরান যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে যে বিরূপ প্রভাব তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে আনতেই... ....
জ্বালানি সরবরাহের সংকট কাটাতে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতের তেল শোধনাগারগুলো আবারও ইরান থেকে তেল কেনার পরিকল্পনা করছে। ভারতের জ্বালানি খাতের তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ....
হরমুজ প্রণালীর সংঘাতে ন্যাটো মিত্র ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে যোগ দিতে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তাঁর মালিকানাধীন সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া সর্বশেষ পোস্টে তিনি মূলত অপমানজনক ভাষা ব্যবহার করে এবং ভয়ভীতি দেখিয়ে তাদের এই দ্বন্দ্বে টানার চেষ্টা করছেন। ....
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাঁর আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে জানিয়েছেন, হরমুজ প্রণালী চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে, তবে শর্ত হলো সংশ্লিষ্ট দেশগুলোকে তেহরানের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। ....
হিজবুল্লাহ ঘোষণা করেছে যে, তারা একদিনেই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৫৫টি পৃথক হামলা চালিয়েছে। লেবাননের অভ্যন্তরে এবং সীমান্ত পেরিয়ে উত্তর ইসরায়েলে এসব হামলা চালানো হয়। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে এটিই একদিনে চালানো সর্বোচ্চ সংখ্যক হামলা বলে মনে করা হচ্ছে। এখানকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ....
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে তাদের ৭০তম প্রতিশোধমূলক হামলায় ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম 'প্রেস টিভি'র ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে, তাদের সর্বশেষ এই হামলার ফলে লক্ষ্যবস্তু এলাকাগুলোতে "বিকট বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী" দেখা গেছে। ....
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শেষে শুক্রবার বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেছেন। নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে রমজান মাসের সমাপ্তি ঘটে এবং শাওয়াল মাসের সূচনা হয়। ....
যুদ্ধের ছায়ায় এবার ইরানিরা নওরোজ (ইরানি নববর্ষ) এবং ঈদুল ফিতর—এই জোড়া উৎসব পালন করছে। তবে এখাকার পরিস্থিতি এখন বেশ শান্ত। দিনকয়েক আগেই নববর্ষের শুরু হয়েছিল, তখন প্রস্তুতি ও আয়োজন চলছিল। ....
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদটি বন্ধ থাকায় শত শত মুসল্লি এর প্রবেশপথ ও আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হন। ইসরায়েলি সেনারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পথ আটকে দিলে, মুসল্লিরা অধিকৃত পূর্ব জেরুজালেমের 'দামেস্ক গেট' এলাকাসহ যতদূর সম্ভব কাছে গিয়ে সমবেত হন। ....
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও প্রবাসী দেশে আনা হবে। ....
উপসাগরীয় অঞ্চলজুড়ে, বিশেষ করে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাতভর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আজ ভোরে একটি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। ....
ইরান দাবি করেছে, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনীর ভাষ্যমতে, এই হামলা শীর্ষ কর্মকর্তা ও নৌসদস্যদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে করা হয়েছে। ....
বৃহস্পতিবার (১৯ মার্চ ) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং তিনি সেই নির্দেশ মেনে চলবেন। নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের আধার হিসেবে পরিচিত ইরানের 'সাউথ পার্স' গ্যাসক্ষেত্রের সাথে যুক্ত একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে হামলার সময় ইসরায়েল "একাই ব্যবস্থা নিয়েছিল"। ....
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন কে জিতবে তা নিয়ে নয়, বরং এই সংঘাত কীভাবে শেষ হতে পারে, তা নিয়ে। প্রতিটি পাল্টা আঘাতের ঘটনা মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তবে ভয়াবহতম যুদ্ধেরও শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান হয়। এখন মূল চ্যালেঞ্জ হলো সেই মুহূর্তটি অনুধাবন করা, যখন যুদ্ধ চালিয়ে যাওয়াটা থামিয়ে দেওয়ার চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়াবে। ....
ইরানের হামলাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের ‘ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ জনগণকে নিরাপদ স্থানে থাকার সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে একটি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা করছে। জনসাধারণকে সতর্কবার্তা ও সর্বশেষ তথ্যের জন্য ‘অফিসিয়াল চ্যানেলগুলোর’ ওপর নজর রাখতে বলা হয়েছে। ....
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান জানিয়েছে যে, হরমুজ প্রণালীর অবরোধ সরাতে সহায়তা করার লক্ষ্যে একটি মিশন বা অভিযান প্রস্তুতির বিষয়টি তারা বিবেচনা করবে। তবে এ বিষয়ে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। এদিকে জার্মানি ও নেদারল্যান্ডস জানিয়েছে, এই মিশনে অংশ নেওয়ার পূর্বশর্ত হলো যুদ্ধবিরতি কার্যকর করা কিংবা অন্ততপক্ষে সংঘাত বন্ধ করা। ....
ওয়াশিংটন ডিসি-ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা সুবিধাজনক অবস্থায় নেই এবং তিনি এখান থেকে বেরিয়ে আসার একটি কৌশল খুঁজছেন। ....
জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ‘সাউথ পারস’ গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার বিষয়টি ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছিল কি না, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়। ট্রাম্প এই পরিকল্পনার বিষয়ে আগে থেকে অবগত ছিলেন কি না, সে বিষয়ে নেতানিয়াহু সরাসরি কোনো মন্তব্য করেননি। ....