ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসি-ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা সুবিধাজনক অবস্থায় নেই এবং তিনি এখান থেকে বেরিয়ে আসার একটি কৌশল খুঁজছেন।

পার্সি বলেন, “আমার মনে হয় বিষয়টি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বুঝতে পারছেন যুদ্ধ খুব একটা ভালো দিকে এগোচ্ছে না। পাশাপাশি তিনি এও জানেন যে, সংঘাত বাড়ানোর সব পথই বেশ সমস্যাসঙ্কুল। কারণ এতে ইরানের ক্ষতি হবে ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপরও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, “ইরানিদের যে পাল্টা আঘাত করার সক্ষমতা রয়েছে, তা স্পষ্ট। তারা পরিষ্কারভাবেই বুঝিয়ে দিয়েছে যে, বিশ্ব অর্থনীতিকে—বিশেষ করে জিসিসি ভুক্ত (উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল) দেশগুলোর অর্থনীতিকে—বিপর্যস্ত করে দেওয়ার মতো হামলা চালানোর সক্ষমতা ও ইচ্ছা তাদের রয়েছে। আর এর সরাসরি প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপরও পড়বে।”  পার্সি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ট্রাম্পের রাজনৈতিক সমর্থক গোষ্ঠীও (পলিটিক্যাল বেস) এখন “এই যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করেছে”।

তিনি বলেন, “দেশের বাকি মানুষ এর (যুদ্ধের) ঘোর বিরোধী। তবে ট্রাম্পের নিজস্ব সমর্থক গোষ্ঠী এতদিন মোটামুটি—কিছু ক্ষেত্রে জোরালোভাবেই—সমর্থন দিয়ে আসছিল। কিন্তু এখন তারাও শঙ্কিত হয়ে পড়ছে।” তিনি যোগ করেন, “ট্রাম্প বুঝতে পারছেন যে, তাঁকে এখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বা ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজে বের করতে হবে।”

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই