
ইরান দাবি করেছে, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনীর ভাষ্যমতে, এই হামলা শীর্ষ কর্মকর্তা ও নৌসদস্যদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলা পশ্চিম জেরুজালেমে অবস্থিত মন্ত্রণালয়কে লক্ষ্য করে চালানো হয়েছে। ইরানের সামরিক বাহিনী জানায়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-এর নৌসদস্যদের মৃত্যু এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবের হত্যার জবাব দিতেই হামলা চালানো হয়েছে।
তবে হামলায় সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতি বা প্রাণহানির সংখ্যা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একই জাহাজকে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলার শিকার হওয়ার ঘটনা ঘটেছিল, যার ফলে ইরান দাবি করে ৮০ জনের বেশি নৌসদস্য নিহত হয়েছেন। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে ইরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন।
আরবিএ/আরটিএনএন



