মুস্তাফিজের আঘাতে কিউইদের প্রথম ধাক্কা
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বল হাতে শুরুতেই ছাপ রাখলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে দলে ফেরা এই পেসার নিজের প্রথম স্পেলেই তুলে নেন নিউজিল্যান্ডের...
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বল হাতে শুরুতেই ছাপ রাখলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে দলে ফেরা এই পেসার নিজের প্রথম স্পেলেই তুলে নেন নিউজিল্যান্ডের...
দেশে জ্বালানি নিরাপত্তা একটি বড় ইস্যু। স্বাধীনতার ৫৪-৫৫ বছরেও দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার...
দেশজুড়ে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের মধ্যে।
কয়লার অভাব নেই, তবু থমকে গেছে বিদ্যুৎ উৎপাদন। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এখন পুরোপুরি বন্ধ। হঠাৎ এই বিপর্যয়ে অন্ধকার আর গরমে নাকাল হয়ে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ।
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শান্ত ও লিটনের ব্যাটে ভর করে প্রাথমিক বিপর্যয় কাটালেও, স্লগ ওভারে ব্যর্থতায় বড় স্কোরের আশা ভেস্তে যায় টাইগারদের। ....
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১৬ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৫ শিশু। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় রোগীরা হাসপাতালের মেঝেতে ও বারান্দায় স্থান নিয়েছে।
ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিত, রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষি সমৃদ্ধ করতে অংশীদার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করে এন্টারপ্রেনিয়রশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদম প্রাথমিক পর্যায় থেকে গবেষণায় সক্ষম করে তুলতে আয়োজিত চারদিনব্যাপী ‘এমপাওয়ারিং ফ্রেশারস ফ্রম জিরো নলেজ টু রিসার্চ পাবলিকেশনস’ তথা শূন্য জ্ঞান থেকে গবেষণা প্রকাশনা পর্যন্ত নতুন শিক্ষার্থীদের সক্ষম করে তোলা প্রতিপাদ্যে বায়োইনফরমেটিকস, নেটওয়ার্ক ফার্মাকোলজি ও ড্রাগ ডিসকভারি বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের নিয়ে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলাভবন ক্যাফেটেরিয়া (ডাকসু ক্যাফেটেরিয়া) প্রাঙ্গণে এ জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে গোপনে গ্যাস সিলিন্ডার মজুত করছিলেন এক ব্যবসায়ী। প্রশাসনের অভিযানে ধরা পড়েছে মজুতকারী। বরিশালের বানারীপাড়া উপজেলায় লাইসেন্স ছাড়া বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগে তাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিক্ষোভ ও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। সকাল থেকেই কয়েকটি কেন্দ্রে অভিযোগ-পাল্টা অভিযোগের পাশাপাশি ইভিএম ত্রুটির ঘটনাও সামনে এসেছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন তৃণমূল প্রার্থী চন্দন মন্ডল সেখানে পৌঁছান। অভিযোগ, তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি সমর্থকরা। বিজেপির দাবি, ভোট শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু ওই প্রার্থী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও সাফল্যের জন্য দোয়া করেন। তিনি কেন্দ্র সচিবদের সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে।
কক্সবাজারের রামুর ‘আতঙ্কের সড়ক’ হিসেবে পরিচিত ঈদগাঁও–ঈদগড় সড়ক থেকে অপহরণের শিকার ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে পরিবারের কাছে ফিরেছেন। তবে কীভাবে তিনি মুক্ত হলেন—তা নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন দাবি, আর সেখানেই জন্ম নিয়েছে ধোঁয়াশা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী...
সম্পর্কের সংজ্ঞা সময়ের সঙ্গে বদলে যাচ্ছে। একসময় ‘ফ্রেন্ডশিপ’ বা ‘রিলেশনশিপ’ ছিল স্থায়িত্ব ও প্রতিশ্রুতির প্রতীক, কিন্তু ডিজিটাল যুগে সম্পর্ক এখন অনেকটাই মুহূর্তনির্ভর অভিজ্ঞতায় পরিণত হয়েছে। মিলেনিয়াল ও জেন-জি প্রজন্মের মধ্যে গত কয়েক বছরে আলোচনায় ছিল ‘সিচুয়েশনশিপ’, আর এখন তার জায়গা দখল করছে নতুন শব্দ—‘ন্যানোশিপ’। নাম থেকেই বোঝা যায়, ‘ন্যানোশিপ’ হলো অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের রোমান্টিক সংযোগ। এটি হতে পারে কোনো কফিশপে কয়েক ঘণ্টার দেখা বা কোনো ভ্রমণে কাটানো কয়েক দিনের ঘনিষ্ঠতা। কিন্তু এতে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রতিশ্রুতি বা সম্পর্কের সংজ্ঞা থাকে না।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাছাই...
আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ নিহত হয়েছেন মোহন শেখ (৬৫) নামের একজন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। ঝিনাইদহের শৈলকূপায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।