
আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ নিহত হয়েছেন মোহন শেখ (৬৫) নামের একজন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। ঝিনাইদহের শৈলকূপায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
বৃহস্পিতিবার (২৩ এপ্রিল) সকালে শৈলকূপা উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত জানা গেছে, সংঘর্ষ শুরু হলে বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



