img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী–কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক

পাথর যুগে ফেরানোর হুমকির কঠোর নিন্দা জানিয়েছেন খামেনি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে 'পাথর যুগে ফিরিয়ে দেওয়ার' যে হুমকি দিচ্ছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা আলী খামেনি। ইরানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, 'শত্রু বেপরোয়াভাবে বলে চলেছে যে সে ইরানকে পাথর যুগে ফিরিয়ে দিতে চায়।'

পাথর যুগে ফেরানোর হুমকির কঠোর নিন্দা জানিয়েছেন খামেনি

‘আমি ট্রান্সজেন্ডার নই, আমি একজন সম্পূর্ণ ছেলে এবং সংস্কৃতিকর্মী’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বহিষ্কারের ঘটনায় নতুন মোড় নিয়েছে।

‘আমি ট্রান্সজেন্ডার নই, আমি একজন সম্পূর্ণ ছেলে এবং সংস্কৃতিকর্মী’

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

ভুল বিচার আর নাম বিভ্রাটের বলি হয়ে জীবনের দেড় যুগ কারাগারে কাটিয়েছেন মোংলার যুবক বাদল ফরাজী। ভারতের কারাগারে দীর্ঘ এক দশক এবং দেশের কারাগারে আরও আট বছর—সব মিলিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে কারাবন্দী এই নিরপরাধ যুবকের মুক্তির দাবিতে এবার রাজপথে নেমেছেন তাঁর স্বজন ও মানবাধিকার কর্মীরা।

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ এবং সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে। একই সঙ্গে খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না। কোনো পরীক্ষকের বিরুদ্ধে খাতা নিরীক্ষণের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত হবে: শিক্ষামন্ত্রী

তীব্র গরমে হাঁসফাঁস রাজধানী সবচেয়ে বিপাকে শ্রমজীবী মানুষ

রাজধানীতে চলমান তীব্র তাপদাহে সবচেয়ে বেশি কষ্টে দিন পার করছেন শ্রমজীবী মানুষ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে রিকশাচালক, দিনমজুর ও হকারদের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। প্রতিদিনের আয় কমে যাওয়া, শারীরিক ক্লান্তি এবং স্বাস্থ্যঝুঁকি সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

তীব্র গরমে হাঁসফাঁস রাজধানী সবচেয়ে বিপাকে শ্রমজীবী মানুষ

বগুড়ায় উপনির্বাচনী গণসমাবেশে মিয়া গোলাম পরওয়ার

বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে—এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন, এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না।

বগুড়ায় উপনির্বাচনী গণসমাবেশে মিয়া গোলাম পরওয়ার

পুঁজিবাজারে গতি আনতে আইন সংস্কার হচ্ছে: সংসদে অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে গতিশীল ও প্রাণবন্ত করতে একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তুলতে আইনি সংস্কার, নতুন পণ্য চালু এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেয়া হচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে গতি আনতে আইন সংস্কার হচ্ছে: সংসদে অর্থমন্ত্রী

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলার করার দাবি এফবিসিসিআইয়ের

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার বর্তমানের তুলনায় দ্বিগুণ করে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলার করার দাবি এফবিসিসিআইয়ের

গণঅভ্যুত্থানের উদ্দেশ্য রাষ্ট্র সংস্কার হলেও প্রাপ্তি শুধু নির্বাচন: মজিবুর রহমান মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ঘটাতে কোনো রাজনৈতিক দল বা নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজন হয় না। বরং এটি নির্ভর করে জনগণের সম্মিলিত ইচ্ছা ও অংশগ্রহণের ওপর।

গণঅভ্যুত্থানের উদ্দেশ্য রাষ্ট্র সংস্কার হলেও প্রাপ্তি শুধু নির্বাচন: মজিবুর রহমান মঞ্জু

রিয়েল এস্টেট খাতের অবদান জিডিপির ১৮ শতাংশ: গবেষণা

২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে রিয়েল এস্টেট কার্যক্রমের আর্থিক মূল্য তিন গুণেরও বেশি বেড়েছে। সমগ্র নির্মাণ খাতকে যুক্ত করলে এই খাতের সম্মিলিত অবদান জিডিপির প্রায়...

রিয়েল এস্টেট খাতের অবদান জিডিপির ১৮ শতাংশ: গবেষণা

গাজীপুরে বস্তিতে আগুন

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিল গেইট নামাবাজার লাল মসজিদ এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।  বিষয়টি...

গাজীপুরে বস্তিতে আগুন

রাজধানীতে ডিবি অভিযানে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে ৪৫০ গ্রাম কোকেনসহ সাতজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), লালবাগ বিভাগ।

রাজধানীতে ডিবি অভিযানে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ জন গ্রেপ্তার

পাম্পে দীর্ঘ লাইন, গ্রাহকদের মাঝে হাতাহাতি

জয়পুরহাটে তেলের তীব্র সংকটে ভোর থেকে পাম্পগুলোতে ভিড় করছে কৃষক ও মোটরসাইকেল চালকরা। লাইনের শুরু আছে, কিন্তু শেষ নেই। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তেল না পাওয়ায় গ্রাহকদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে চলছে ধাক্কাধাক্কি ও হাতাহাতি।

পাম্পে দীর্ঘ লাইন, গ্রাহকদের মাঝে হাতাহাতি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ১২৮২ শিশু। তবে এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের আর নিশ্চিত আক্রান্ত হয়েছে ১৮০ জন।

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

‘সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে’

বর্তমান সরকার সংস্কারের ৪০ শতাংশ করব রচনা করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে...

‘সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে’

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

অদম্য ইচ্ছাশক্তি ও ধর্মানুরাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন নাটোরের বড়াইগ্রামের দৃষ্টিহীন মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স আনুমানিক ১২০ বছর হয়েছিল।

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

হামলা বন্ধ করুন, ইরানকে কাতার

মার্কিন-ইসরায়েলি বাহিনীর সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে, তখন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল-থানি সরাসরি সতর্কবার্তা দিয়েছেন — পানি, খাদ্য ও জ্বালানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

হামলা বন্ধ করুন, ইরানকে কাতার

‘অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার’

সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আপাতত অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) ঢাকার শেরে বাংলা সরকারি...

‘অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার’

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান