সারোয়ার তুষার
সারোয়ার তুষার।ছবি: সংগৃহীত

বর্তমান সরকার সংস্কারের ৪০ শতাংশ করব রচনা করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে ‘জুলাই সনদ ও গণভোট হ্যাঁ বাস্তবায়ন’ প্রসঙ্গে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
 
সারোয়ার তুষার বলেন, সরকার সুক্ষ্মভাবে আমাদের সঙ্গে দুই নম্বরি করছে। সরকার ইতোমধ্যে সংস্কারের ৪০ শতাংশের কবর রচনা করেছে।

অধ্যাদেশ বাস্তবায়ন বিষয়ে তিনি আরও বলেন, যে অধ্যাদেশগুলোতে সরকারের ক্ষমতা বাড়বে, সেগুলোকে আইন বানিয়েছে। যেগুলোতে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, সেসব বাতিল করে দিয়েছে বলেও জানান তিনি।

পার্লামেন্টে প্রধানমন্ত্রীর হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেয়ার বিষয়েও সমালোচনা করেন তুষার।

এনসিপির এ নেতা বলেন, সালাহউদ্দিন আহমদ সংসদ নেতার হয়ে কথা বলছেন। প্রধানমন্ত্রী সংসদে থাকার পরেও সালাউদ্দিন আহমদ কীভাবে সংসদ নেতার হয়ে কথা বলেন?