img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘে হরমুজ প্রণালি সুরক্ষা প্রস্তাবে ভোট আজ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট হতে পারে। কূটনীতিকরা জানিয়েছেন, ভেটো ক্ষমতাধারী চীন বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে। এতে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।

জাতিসংঘে হরমুজ প্রণালি সুরক্ষা প্রস্তাবে ভোট আজ

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, দেশের শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না। গত সোমবার ভোরে মাজিদ খাদেমি নিহত হওয়ার পর তিনি লিখিত বিবৃতিতে বলেন, ইরান সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী বাহিনী মিলে এমন এক শক্তিশালী ফ্রন্ট গঠন করেছে, যাদের সংকল্প সন্ত্রাস ও অপরাধ ভাঙতে পারবে না।

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না

বিবি সাওদার মুক্তি চেয়ে সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস

ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭) গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বিবি সাওদার মুক্তি চেয়ে সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস

 বাদল ফরাজীর জন্য সাত দিনের আলটিমেটাম

মানববন্ধনে বাদল ফরাজীর বড় বোন আকলিমা আক্তার আবেগভরা কণ্ঠে বলেন, “ছেলের মুক্তির আশায় থাকতে থাকতে আমার বাবা পরপারে চলে গেছেন। মা এখন মৃত্যুশয্যায়। মরার আগে তিনি শুধু একবার নির্দোষ ছেলের মুখটা দেখতে চান। ১৮ বছর পার হয়ে গেল, আর কত অমানবিকতা সহ্য করব?” মানববন্ধনে উপস্থিত রাহিতুল ইসলাম বলেন, “শুধুমাত্র নামের আংশিক মিলের কারণে একজন মানুষের জীবন থেকে ১৮ বছর কেড়ে নেওয়া হয়েছে। ভারতের আইন অনুযায়ী চার বছর আগে সাজা শেষ হয়েছে, তবু আমলাতান্ত্রিক জটিলতায় তিনি এখনো বন্দি। এটি মানবাধিকার লঙ্ঘন।”

 বাদল ফরাজীর জন্য সাত দিনের আলটিমেটাম

ভোলায় ‘ঊর্ধ্বতনের নির্দেশে’ ৩ বছরের প্রতিবন্ধীর মা গ্রেপ্তার

ভোলায় তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তানের জননী বিবি সাওদাকে ‘ঊর্ধ্বতনের নির্দেশে’ গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। গত ৫ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোলায় ‘ঊর্ধ্বতনের নির্দেশে’ ৩ বছরের প্রতিবন্ধীর মা গ্রেপ্তার

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কুমিল্লায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে গড়ে ওঠা ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কুমিল্লায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিজয়নগর সীমান্তে বিজিবির সাফল্য, কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অভিযানে প্রায় ১ কোটি ৬৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল মুকুন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।

বিজয়নগর সীমান্তে বিজিবির সাফল্য, কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ 

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা 

ময়মনসিংহ শহরের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ওষুধ বিক্রির অভিযোগও উঠে আসে। এসব অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা 

আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, নানা কর্মসূচি গ্রহণ

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও দিবসটি উদযাপন করছে। এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইতিহাস ১৯৪৬ সালে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাইয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংস্থার আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এদিনই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়। প্রতি বছর সংস্থা একটি বিশেষ স্বাস্থ্য বিষয় বেছে নেয়, যা সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ।

আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, নানা কর্মসূচি গ্রহণ

ক্রেতা সেজে অভিযানে ওসির হাতে আটক তেল মজুতকারী ব্যবসায়ী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়।

ক্রেতা সেজে অভিযানে ওসির হাতে আটক তেল মজুতকারী ব্যবসায়ী

জবিতে জকসু-ক্লাস প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে ক্লাস প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং মিলেমিশে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের লোক প্রশাসন বিভাগের সেমিনার কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়ন, আবাসন সংকট, পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

জবিতে জকসু-ক্লাস প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় নারী কর্মী গ্রেপ্তারে নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের মহিলা বিভাগের

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের অভিযোগে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতের মহিলা বিভাগ। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভোলার বিবি সাওদা (৩৭), যিনি সংগঠনের মহিলা বিভাগের একজন কর্মী, তাকে গেল ৫ এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন।

ভোলায় নারী কর্মী গ্রেপ্তারে নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের মহিলা বিভাগের

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্ণাঢ্য উদযাপন

দেশজুড়ে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দেশের অন্যান্য ক্রীড়া সংগঠনের মতো বাংলাদেশ কাবাডি ফেডারেশনও দিনটি পালনে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্ণাঢ্য উদযাপন

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমন

ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত ও পালি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। সোমবার রাত ৮:৪৫ মিনিটে তিনি পরলোকগমন করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া, ৩ মেয়ে, অসংখ্য ছাত্র -ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমন

শার্শায় পিআইওর বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি

যশোরের শার্শা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সমর্থকরা।

শার্শায় পিআইওর বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি

অতিরিক্ত উপমহাপরিদর্শকসহ ৭ পুলিশ কর্মকর্তার বদলি

পুলিশ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ওই শাখায় কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার ও রক্ষণাবেক্ষণ শাখায় স্থানান্তর করা হয়েছে।

অতিরিক্ত উপমহাপরিদর্শকসহ ৭ পুলিশ কর্মকর্তার বদলি

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ফেয়ারডিলসহ ৩ নারী আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র‍্যাব-১৩-এর অভিযানে ১৩২ বোতল ফেনসিডিলজাতীয় মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ফেয়ারডিলসহ ৩ নারী আটক

অধ্যাদেশ আইনে রূপ দিতে সংসদে দিনে দুই বেলা অধিবেশন

১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আজ মঙ্গলবার থেকে দিনে ও রাতে দুই দফায় অধিবেশন চলবে। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে ৬ এপ্রিল সাতটি বিল পাস করা হয়। একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হলেও বিরোধী দলের আপত্তির কারণে সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনার পর পাস হতে পারে।

অধ্যাদেশ আইনে রূপ দিতে সংসদে দিনে দুই বেলা অধিবেশন

ইরানকে নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, সময় বেঁধে চুক্তির চাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না এলে ‘এক রাতেই’ দেশটিকে ধ্বংস করে দেওয়া হতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর শর্তে এই চুক্তির কথা বলা হচ্ছে। তিনি মঙ্গলবার রাত ৮টা (ওয়াশিংটনের সময়), যা বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা—এই সময়সীমা নির্ধারণ করেছেন। এই চুক্তিতে উপসাগরীয় অঞ্চলে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই।’ সময়সীমা পেরিয়ে গেলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, ‘তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্রও থাকবে না।’

ইরানকে নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, সময় বেঁধে চুক্তির চাপ

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার নতুন রেকর্ড গড়লো নাসা

মানব ইতিহাসে মহাকাশ ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর আর্টেমিস-২ অভিযান। পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে যাওয়ার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন এই অভিযানে থাকা চার নভোচারী। সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ সময় ১৫টা ৫৮ মিনিটে ওরিয়ন মহাকাশযানে থাকা নভোচারীরা প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নতুন ইতিহাস গড়েন।

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার নতুন রেকর্ড গড়লো নাসা