মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের নতুন রেকর্ড গড়ল নাসার আর্টেমিস-২।
মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের নতুন রেকর্ড গড়ল নাসার আর্টেমিস-২। ছবি: সংগৃহীত

মানব ইতিহাসে মহাকাশ ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর আর্টেমিস-২ অভিযান। পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে যাওয়ার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন এই অভিযানে থাকা চার নভোচারী।

সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ সময় ১৫টা ৫৮ মিনিটে ওরিয়ন মহাকাশযানে থাকা নভোচারীরা প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নতুন ইতিহাস গড়েন।

এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো ১৩ অভিযানের মাধ্যমে এই রেকর্ড গড়া হয়েছিল। দীর্ঘ ৫৫ বছর পর সেই রেকর্ড ভেঙে গেল।

অভিযানটি বর্তমানে চাঁদের দূরবর্তী অংশ প্রদক্ষিণ করছে। পরিকল্পনা অনুযায়ী, গ্রিনিচ সময় রাত ২৩টা ৭ মিনিটে মহাকাশযানটি পৃথিবী থেকে সর্বোচ্চ প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার দূরত্বে পৌঁছাবে।

তাঁদের বহনকারী যানটি যখন চাঁদের পেছন দিকে যায়, তখন পৃথিবীর সঙ্গে তাঁদের যোগাযোগ প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। পরবর্তীতে ওই অংশ ঘুরে আসার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তাঁদের আবারও যোগাযোগ স্থাপিত হয়।

এই অভিযানের অংশ হিসেবে নভোচারীরা চাঁদের চারপাশে কাছ দিয়ে ঘুরে আসার কার্যক্রম সম্পন্ন করবেন। এ সময় তারা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চাঁদের পৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ ও নথিভুক্ত করবেন। অভিযান শেষে নির্ধারিত প্রত্যাবর্তন পথে ওরিয়ন ক্যাপসুল ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ পৃথিবীর দিকে ফিরে আসবে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা