মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে 'পাথর যুগে ফিরিয়ে দেওয়ার' যে হুমকি দিচ্ছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা আলী খামেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে 'পাথর যুগে ফিরিয়ে দেওয়ার' যে হুমকি দিচ্ছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা আলী খামেনি।ছবিঃ সংগৃহীত

 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে 'পাথর যুগে ফিরিয়ে দেওয়ার' যে হুমকি দিচ্ছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা আলী খামেনি। ইরানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, 'শত্রু বেপরোয়াভাবে বলে চলেছে যে সে ইরানকে পাথর যুগে ফিরিয়ে দিতে চায়।'

সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

বিবৃতিতে মোজতাবা খামেনি ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র ও স্কুলসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় মার্কিন-ইসরায়েলি হামলাকে সরাসরি 'মানবতার বিরুদ্ধে অপরাধ' বলে আখ্যা দেন। তাঁর ভাষায়, এই হামলাগুলো 'মার্কিন সরকার ও খুনি ইসরায়েলি শাসনের সংঘটিত অপরাধের প্রকাশ্য নমুনা।'

তবে সবচেয়ে তীক্ষ্ণ অভিযোগ তিনি করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার বিষয়ে। তিনি বলেন, "দুঃখজনক যে প্রতিদিন যুদ্ধের দামামা, হুমকি আর ধ্বংসের আওয়াজ জোরালো হচ্ছে অথচ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো নীরব, উদাসীন, এবং হয়তো এই আগ্রাসনের সহযোগী হয়ে আগুনে ঘি ঢালছে।"

এই বিবৃতি এমন এক সময়ে এলো যখন উপসাগরীয় অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে। কুয়েতের পানি পরিশোধন কেন্দ্রে ইরানের হামলা, ট্রাম্পের একের পর এক হুমকি এবং কাতারের সতর্কবার্তা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে।

পর্যবেক্ষকেরা বলছেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে নিষ্ক্রিয়তা, সেটি নিয়ে ক্ষোভ এখন কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই অনেক দেশই ভেতরে ভেতরে একই প্রশ্ন তুলছে।