img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী সুযোগ পাচ্ছেন বৈধ হওয়ার

স্পেন সরকার দেশটিতে অবস্থানরত নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ বা বৈধকরণ কর্মসূচি অনুমোদন করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় পাঁচ লাখ অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করার সুযোগ পাবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী সুযোগ পাচ্ছেন বৈধ হওয়ার

দেশের ৬ জেলায় মৃদু তাপপ্রবাহ

দেশে ৬টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দেশের ৬ জেলায় মৃদু তাপপ্রবাহ

গরমে স্বস্তি পেতে কোন শরবত সেরা-কাঁচা আম, তরমুজ নাকি বেল?

তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন মুহূর্তেই স্বস্তি এনে দেয়। শুধু তৃষ্ণা মেটানোই নয়, শরীরকে সতেজ রাখতে পুষ্টিকর পানীয়ের দিকেও ঝোঁক বাড়ছে সবার। কাঁচা আম, তরমুজ ও বেল এই তিন ফল দিয়ে তৈরি শরবত গরমকালে বেশ জনপ্রিয়। তবে পুষ্টিগুণ ও উপকারিতার দিক থেকে কোনটি বেশি ভালো, তা নিয়ে রয়েছে নানা দিক।

গরমে স্বস্তি পেতে কোন শরবত সেরা-কাঁচা আম, তরমুজ নাকি বেল?

চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখিয়ে সেমিফাইনালে পিএসজি

ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শক্ত অবস্থান আবারও প্রমাণ করেছে পিএসজি। ছয়বারের শিরোপাজয়ী লিভারপুলকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পায় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে ওঠে ফরাসি ক্লাবটি। শিরোপা ধরে রাখার দৌড়ে তারা এখন অনেকটাই এগিয়ে। ইউরোপের ইতিহাসে রিয়াল মাদ্রিদ-এর পর দ্বিতীয় দল হিসেবে টানা শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছেছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখিয়ে সেমিফাইনালে পিএসজি

বিকল্প শ্রমবাজার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার। এ লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করার পাশাপাশি সম্ভাবনাময় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। 

বিকল্প শ্রমবাজার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

বৃত্তি পরীক্ষা চালুতে শিক্ষার্থী-অভিভাবকরা উচ্ছ্বসিত: ববি হাজ্জাজ

পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সাড়া পড়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বৃত্তিসহ বিভিন্ন প্রণোদনার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষা গ্রহণে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য। এ কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

বৃত্তি পরীক্ষা চালুতে শিক্ষার্থী-অভিভাবকরা উচ্ছ্বসিত: ববি হাজ্জাজ

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী</span>

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী</span>

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই

আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-5)’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই

হাসনাত কেন গেলেন আ.লীগ নেতার বাড়িতে? কী হয়েছিল সেখানে?&nbsp;

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়েছিলেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরে ওই বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ‘মব সৃষ্টি করে’ হাসনাত আব্দুল্লাহকে নানা প্রশ্ন করছেন এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

হাসনাত কেন গেলেন আ.লীগ নেতার বাড়িতে? কী হয়েছিল সেখানে?&nbsp;

বাংলাদেশিদের জন্য ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে ৯৫তম হয়েছে। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন। সম্প্রতি, হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশিদের জন্য ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ

বিশ্বভ্রমণে গিয়ে নিখোঁজ, ভয়ংকর সত্য উঠে এলো&nbsp;

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া তথ্যচিত্র সিরিজ দ্য টিকটক কিলার বাস্তব এক ঘটনার ভিত্তিতে নির্মিত, যেখানে ডিজিটাল যুগের আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর প্রতারণার চিত্র উঠে এসেছে। একাকী ভ্রমণ অনেকের কাছে স্বাধীনতার প্রতীক হলেও, স্পেনের এক নারীর জীবনে তা পরিণত হয় বিভীষিকায়। ৪২ বছর বয়সী ভ্রমণপ্রেমী এস্থার এসতেপা একা ঘুরতে গিয়ে একটি হোস্টেলে পরিচিত হন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোস হুরাডো মন্টিলা–র সঙ্গে। প্রথমে বন্ধুসুলভ মনে হলেও, এই পরিচয়ই হয়ে ওঠে তার জীবনের শেষ অধ্যায়।

বিশ্বভ্রমণে গিয়ে নিখোঁজ, ভয়ংকর সত্য উঠে এলো&nbsp;

ডিম-মাছ খেলেই &lsquo;প্রাণী হত্যা&rsquo; মনে হয়: জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় এসেছেন, এবার নিজের খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য করে। অভিনয়ের পাশাপাশি তার ফিটনেস সচেতনতা ও ভিন্নধর্মী জীবনযাপন নিয়েও ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত কয়েক বছর ধরে তিনি নিজেকে ‘পেসকেটেরিয়ান’ জীবনধারার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে কঠোর কোনো ডায়েট মেনে চলার চেয়ে নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খাওয়াদাওয়াকেই তিনি বেশি গুরুত্ব দেন।

ডিম-মাছ খেলেই &lsquo;প্রাণী হত্যা&rsquo; মনে হয়: জয়া

দক্ষিণী অভিনেত্রীর বাড়িতে বোমা হামলার হুমকি

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের বাসায় বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে চেন্নাইজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কন্ট্রোল রুমে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তেয়নামপেট এলাকার তার বাসভবনে বিস্ফোরক রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। তারা পুরো বাড়ি ঘিরে ফেলে এবং দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। তবে কয়েক ঘণ্টার তল্লাশির পর কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে পুলিশ জানায়, এটি ছিল সম্পূর্ণ ভুয়া হুমকি।

দক্ষিণী অভিনেত্রীর বাড়িতে বোমা হামলার হুমকি

পাপিয়া আক্তারের পাশে প্রধানমন্ত্রী&nbsp;

২০১৬ সালে পুলিশের হেফাজতে নিহত বিএনপির নেতা আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনার অসুস্থতার খবরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানকে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু: আমান উল্লাহ আনোয়ার খান মর্ডান হাসপাতালে পাপিয়া আক্তার রিনাকে দেখতে যান। তারা প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসার খোঁজ নেন এবং সহায়তার প্রতিশ্রুতি দেন।

পাপিয়া আক্তারের পাশে প্রধানমন্ত্রী&nbsp;

দুর্ঘটনার কবলে ঢাবির &lsquo;ক্ষণিকা&rsquo; বাস, আহত ৮

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাস। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার কবলে ঢাবির &lsquo;ক্ষণিকা&rsquo; বাস, আহত ৮

একতারা-ডুগডুগিতে ফিরল বাংলার চিরচেনা রূপ

বাংলা নববর্ষের আমেজে এবারও রঙিন হয়ে উঠেছে রাজধানী ঢাকা। তবে এবারের পয়লা বৈশাখে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা—একতারা ও ডুগডুগির সুরে যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে আবহমান বাংলার চিরচেনা সংস্কৃতি।

একতারা-ডুগডুগিতে ফিরল বাংলার চিরচেনা রূপ

সোনা ও রুপার দাম আবার বাড়লো

বাংলাদেশ জুয়েলার্স সমিতি  দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বুধবার  থেকে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট সোনার ভরি দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা দাঁড়িয়েছে। আগের দিন, মঙ্গলবার (১৪ এপ্রিল), দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

সোনা ও রুপার দাম আবার বাড়লো

গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশ। এ ইউনিটের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তৌকির সিদ্দিকী ইশতি। বুধবার সকালে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হক এ তথ্য জানিয়েছেন।

গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ

ফুলের পরিবর্তে গাছ উপহার দেন: অর্থ উপদেষ্টা

রাজবাড়ীর পাংশায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ কার্ড বিতরণ করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অতিথিদের ফুলের পরিবর্তে গাছ উপহার দেবেন যা পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।” নববর্ষের এই দিনে কৃষকদের মাঝে কৃষি কার্ড ও স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ একটি উল্লেখযোগ্য এবং যুগান্তকারী পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।

ফুলের পরিবর্তে গাছ উপহার দেন: অর্থ উপদেষ্টা

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">হরমুজে টানটান উত্তেজনা, যুদ্ধ নাকি আলোচনা?</span>

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতেও অবরোধ বজায় রেখেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি ইরান।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">হরমুজে টানটান উত্তেজনা, যুদ্ধ নাকি আলোচনা?</span>