ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে এবং পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে এবং পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
ব্রাজিল জাতীয় দলে নেইমারের অনুপস্থিতি এখন আর শুধু মাঠের আলোচনায় সীমাবদ্ধ নেই; বিষয়টি পৌঁছে গেছে দেশটির সর্বোচ্চ পর্যায়েও। নেইমারকে দলে রাখা হবে কি না-এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-এর পরামর্শ চেয়েছেন জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ২০২৩ সালের অক্টোবর থেকে চোট ও ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে তার জায়গা পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এ নিয়েই ব্রাজিলজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ দুইবারের বেশি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। চোর বা ডাকাত হাতেনাতে ধরা পড়লেও তাকে পিটিয়ে হত্যা তো দূরের কথা, মারধরও করা যাবে না।
রাজধানীর সড়কে এক নীরব পরিবর্তন ঘটে গেছে—যেখানে একসময় অটোরিকশা ছিল কেবল অলিগলির পরিবহন, সেখানে এখন তা নির্দ্বিধায় রাজপথ দখল করে ফেলেছে। এই পরিবর্তন শুধু যানবাহনের ধরনে নয়, বরং নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ও নীতিগত দুর্বলতারও প্রতিফলন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক অনুষ্ঠানে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি ‘বড় ধরনের সমঝোতা’ করতে চান।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছেন না। ‘যুদ্ধ শেষের দিকে’ আসায় একটি সমঝোতামূলক চুক্তিকেই তিনি ‘সেরা বিকল্প’ হিসেবে বর্ণনা করেছেন।
রাজধানীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও এক নারী একজন অন্যজনকে জড়িয়ে ধরে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি এআই সম্পাদিত বলে জানিয়েছে ফ্যাক্ট চ্যাকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কে চাষি, কে বর্গাচাষি, কে ভূমিহীন চাষি-এসব বিষয়ে অনেক সময় দলীয় নেতাকর্মীরাও সঠিক তথ্য জানেন না। তিনি বলেন, “আমি এই এলাকার সংসদ সদস্য হয়েও জানি না কে কৃষক কার্ডটি পেয়েছেন। এটাই বিএনপি—তারেক রহমানের বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি। বিএনপি কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতি করে না, বরং মানুষের উন্নয়নকে প্রাধান্য দেয়।”
নওগাঁ জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ‘ক্ষণিকা’ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন সাদিক কায়েম।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন ভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে অচলাবস্থার সৃষ্টি করেন তারা। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের প্রেম এবং প্রায় আট বছরের দাম্পত্য জীবনের পর তাদের সম্পর্ক ভাঙনের মুখে এমন আলোচনা এখন ভক্তদের মধ্যে ব্যাপকভাবে ঘুরছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে একটি ভাইরাল পোস্ট থেকেই এই জল্পনার সূচনা। সেখানে দাবি করা হয়, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে মতবিরোধ চলছে এবং তা নাকি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই আইনি বিচ্ছেদের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগামী দুই মাসেও কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, ফলে চলতি এপ্রিল মাসসহ আগামী দুই মাস পর্যন্ত সরবরাহ স্বাভাবিক থাকবে।
ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, বর্তমান প্রক্রিয়া অনেক ক্ষেত্রে সময়সাপেক্ষ, জটিল এবং নাগরিকদের জন্য কষ্টকর হলেও তা আধুনিক ও সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভূমি মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে ‘বাংলাদেশে ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিনিয়র সচিব বলেন, ভূমি শুধু একটি সম্পদ নয়; এটি মানুষের জীবিকা, সম্মান, সামাজিক নিরাপত্তা ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দক্ষতার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতা নিশ্চিত করা সরকারের মৌলিক নীতিগত অঙ্গীকার।
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাওনা টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে জাহাঙ্গীরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি সোহেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখিল এলাকার বাসিন্দা। র্যাব জানায়, নিহত জাহাঙ্গীর আলম শামিমের সাথে আসামিদের দীর্ঘদিনের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ ছিল। ৮ এপ্রিল রাত ১১টায় পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে জাহাঙ্গীরকে সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখীল হাবিব রোডের একটি নির্জন স্থানে ডেকে নেয় আসামিরা। জাহাঙ্গীর সেখানে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসীরা চায়নিজ কুড়াল, চাপাতি, রামদা ও লোহার পাইপ নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘাতকরা।
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
জাতীয় সংসদে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, কোনও বেসরকারি প্রতিষ্ঠান সেখানে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখালে সরকার প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনের ১৪তম দিনের সম্পূরক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।