img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিগত সরকারের ব্যর্থতায় দেশ পিছিয়ে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের ব্যর্থতার কারণে দেশ বিভিন্ন খাতে পিছিয়ে রয়েছে এবং স্বাস্থ্যখাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বিগত সরকারের ব্যর্থতায় দেশ পিছিয়ে: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করেন।

বগুড়ায় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘হুজ হু’ সম্মাননায় ভূষিত ববিতা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হুজ হু’ (Who’s Who) সম্মাননায় ভূষিত হয়েছেন। দীর্ঘ অভিনয় জীবনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

‘হুজ হু’ সম্মাননায় ভূষিত ববিতা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশ সফরে নতুন নির্দেশনা জারি

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে ফেরা এবং দেশের অভ্যন্তরে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশাবলি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৬ এপ্রিল এ নির্দেশনা জারি করা হলেও তা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী আগের ২০২৪ সালের ২৭ আগস্টের নির্দেশাবলি বাতিল হয়ে নতুন নিয়ম প্রতিস্থাপিত হবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বিদেশ গমন ও দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী বা উপমন্ত্রীর একান্ত সচিব তার নির্দেশনা অনুযায়ী উপস্থিত থাকবেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশ সফরে নতুন নির্দেশনা জারি

রাতের আঁধারে ঢাবিতে পোস্টার লাগালো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার লাগিয়েছে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার (১৯ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, রাতের আঁধারে একটি সংঘবদ্ধ গ্রুপ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টার লাগায়। এর মধ্যে রয়েছে জগন্নাথ হল, কলা ভবন, ডাকসু ক্যাফেটেরিয়া, শ্যাডো, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল মসজিদ, নাটমন্ডল, কার্জন হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, শামসুন্নাহার হল, সূর্যসেন হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এবং আইন অনুষদ ভবনসহ বিভিন্ন এলাকা।

রাতের আঁধারে ঢাবিতে পোস্টার লাগালো ছাত্রলীগ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় গেলেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়ার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান।  প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখলেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হয়েছে রং ও সংস্কার কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে লাখো মানুষের সমাগমের আশা করা হচ্ছে। একইসঙ্গে গাবতলীর বাগবাড়ীতে, যা জিয়াউর রহমান-এর জন্মভিটা হিসেবে পরিচিত, নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজস্ব বাড়াতে কমছে ভ্যাট অব্যাহতি

নীতিনির্ধারণ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর অব্যাহতি কমানো হলে প্রায় ৩০০ পণ্য ও সেবার ওপর নতুন করে শুল্ক ও কর আরোপ হতে পারে। এতে বাজারে মূল্যচাপ বাড়ার আশঙ্কা রয়েছে।...

রাজস্ব বাড়াতে কমছে ভ্যাট অব্যাহতি

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার) মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচটি হচ্ছে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম ল্যাথাম।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর দিয়েছেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, তাদের পরিবারে আসতে যাচ্ছে নতুন সদস্য-দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই দম্পতি। রোববার (১৯ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তারা। পোস্ট করা ছবিতে দেখা যায়, তাদের একমাত্র মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে রয়েছে, যা থেকেই দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিত স্পষ্ট হয়। মুহূর্তেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা ইরানের

ইরানের পতাকাবাহী ‘তুসকা’ নামের একটি কার্গো জাহাজ জব্দের ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।

‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা ইরানের

মেহেরপুরে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি

মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি কর্মী মুকুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে গাংনী উপজেলার সাহারবাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে হাঁটতে বের হন মুকুল হোসেন। ভাটপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি বুকে, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মেহেরপুরে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি

হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

আগামী ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমা ‘মাইকেল’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাগৃহ চেইন স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে “Coming Soon” লিখে সিনেমাটির প্রচারণা শুরু করেছে। ‘কিং অব পপ’ নামে পরিচিত মাইকেল জ্যাকসনের জীবন ও ক্যারিয়ারকে ঘিরে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারের সদস্য জাফর জ্যাকসন। নির্মাতারা জানিয়েছেন, মাইকেলের বিখ্যাত গান ‘Beat It’-এর লুক থেকে অনুপ্রাণিত হয়ে তার চরিত্রের রূপ দেওয়া হয়েছে।

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

জানুন হাম ও চিকেন পক্সের অজানা সত্য

হাম ও চিকেন পক্স-দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দেওয়া এই দুই রোগের অন্যতম প্রধান লক্ষণ হলেও, তাদের উপসর্গ ও জটিলতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। চিকিৎসকদের মতে, হাম হলে সাধারণত প্রথমে উচ্চ জ্বর, কাশি, গলাব্যথা, চোখ দিয়ে পানি পড়া ও শরীরব্যথা দেখা দেয়। জ্বর শুরুর তিন থেকে পাঁচ দিনের মধ্যে লালচে দানার মতো র‍্যাশ শরীরে ছড়িয়ে পড়ে। এই রোগ কখনো কখনো মারাত্মক আকার ধারণ করতে পারে এবং জটিল ক্ষেত্রে মস্তিষ্কের দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করতে পারে।

জানুন হাম ও চিকেন পক্সের অজানা সত্য

সিট পাওয়ার আগেই ক্লাস শুরু, ভোগান্তিতে ঢাবির নবীন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের সিট বরাদ্দ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়মিত ক্লাস শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নবীন শিক্ষার্থীরা। দূর-দূরান্ত থেকে রাজধানীতে এসে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থী এখনো হলের সিট না পেয়ে আত্মীয়ের বাসা, মেস বা ব্যয়বহুল ভাড়াবাসায় অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ভর্তি কার্যক্রম শেষে হলের সিট বরাদ্দে কিছুটা সময় লাগে। তবে এবার ক্লাস শুরুর সময় এগিয়ে আসায় সিট বরাদ্দ সম্পন্ন হওয়ার আগেই বিভাগগুলোতে ক্লাস শুরু হয়ে গেছে। এতে অনেক শিক্ষার্থীকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসে অংশ নিতে হচ্ছে।

সিট পাওয়ার আগেই ক্লাস শুরু, ভোগান্তিতে ঢাবির নবীন শিক্ষার্থীরা

জাহাজ আটক করে জলদস্যুতা করেছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাব দেবে ইরান

ওমান সাগরে মার্কিন বাহিনীর ইরানি জাহাজ আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে এই ঘটনার ‘শিগগিরই’ পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে দেশটি।

জাহাজ আটক করে জলদস্যুতা করেছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাব দেবে ইরান

মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

আগামীকাল থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে । মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। সময়সূচি অনুযায়ী প্রথম দিনেই বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা