
বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম নিজ জেলা সফর। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়।
.jpg)
বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। ডা. জুবাইদা রহমানকেও ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।
উদ্বোধন শেষে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জানান, ভবন নির্মাণে সরকার ১৫ লাখ টাকা এবং লাইব্রেরির বই কেনার জন্য আরও ৫ লাখ টাকা সহায়তা দিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়।



