ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯
ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

রবিবার রাতে বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। তারা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালায় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পুরো কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের চিহ্নিত করতে ইতোমধ্যে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস