img
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে চালু করা হলো ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে চালু করা হলো ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী

দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে এই কার্ড চালু করা হলো। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রতিশ্রুতি পূরণ করতে পারায় আজ তাঁর জন্য ব্যক্তিগতভাবে একটি আবেগের দিন, এবং সরকার ও দল বিএনপি-র জন্যও এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

Advertisement
ইরানের আরেকটি স্কুলে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র

ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। এ হামলায় হাফেজ খোমেইনি স্কুল ও এটির আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

১০ মার্চ, ২০২৬

ইরানের আরেকটি স্কুলে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র

জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু

মৃত্যুর সাথে ১০ দিনের লড়াইয়ের পর হার মানলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান। রাজধানীর অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১০ মার্চ দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৮ ফেব্রুয়ারি শনিবার রাতে হাসাদহ বাজারে বিএনপি-জামায়াত সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দ্দার।

১০ মার্চ, ২০২৬

জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু

নেতানিয়াহু কি আসলেই মারা গেছেন?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

১০ মার্চ, ২০২৬

নেতানিয়াহু কি আসলেই মারা গেছেন?

ফ্যামিলি কার্ড যাবে প্রত্যেক ঘরে ঘরে, কাজ শুরু হয়েছে: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। শুধু সময়ের ব্যাপার বলে জানালেন এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

১০ মার্চ, ২০২৬

ফ্যামিলি কার্ড যাবে প্রত্যেক ঘরে ঘরে, কাজ শুরু হয়েছে: মির্জা ফখরুল

ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির ঘোষণায় তেলের দাম প্রায় ৯ শতাংশ কমল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’—ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ কমে গেছে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সোমবারের তুলনায় তেলের দাম প্রায় ৮–৯ শতাংশ হ্রাস পেয়েছে।

১০ মার্চ, ২০২৬

ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির ঘোষণায় তেলের দাম প্রায় ৯ শতাংশ কমল

ঈশ্বরদীতে ইসলামিক জিনিয়াস ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে খায়রুল গ্রুপের উদ্যোগে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক জিনিয়াস ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে এই প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে ইসলামিক জিনিয়াস ও ক্বিরাত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ১০টি মাদ্রাসার ১৬০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিজয়ী ২৫ জনকে পুরস্কার বিতরণ করা হয়।

১০ মার্চ, ২০২৬

ঈশ্বরদীতে ইসলামিক জিনিয়াস ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামিনের জন্য এক কোটি টাকা চেয়েছিলেন প্রসিকিউটর!

চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে জামিনের বিনিময়ে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এক প্রসিকিউটরের বিরুদ্ধে। অভিযোগে সরাসরি নাম এসেছে সাইমুম রেজা তালুকদার–এর, যিনি চৌধুরীর মামলার প্রসিকিউটর ছিলেন।

১০ মার্চ, ২০২৬

জামিনের জন্য এক কোটি টাকা চেয়েছিলেন প্রসিকিউটর!

১১ দিনে বাতিল ৩৬৭টি, চরমে যাত্রী ভোগান্তি

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে ফ্লাইট বাতিলের তালিকা দীর্ঘতর হচ্ছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া হাজার হাজার প্রবাসীকর্মী ও যাত্রীদের ভোগান্তি এখন চরমে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার (১০ মার্চ) এক দিনেই বাতিল হয়েছে ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট। এর ফলে গত ১১ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭টি-তে।

১০ মার্চ, ২০২৬

১১ দিনে বাতিল ৩৬৭টি, চরমে যাত্রী ভোগান্তি

ধৈর্য্যের সাথে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বর্তমান বিশ্বের পরিস্থিতি বিবেচনায় সবাইকে ধৈর্য্য ধরে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১০ মার্চ, ২০২৬

ধৈর্য্যের সাথে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারীপুরে আধিপত্যের লড়াইয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষে আলমগীর হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন নিহতের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

১০ মার্চ, ২০২৬

মাদারীপুরে আধিপত্যের লড়াইয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

রাইড শেয়ার মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় দেশে তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে সরকার। এতে সাধারণ মোটরসাইকেল চালকেরা দিনে ২০০ টাকার জ্বালানি তেল নিতে পারছেন। তবে মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলের জন্য এই সীমা বাড়িয়ে দিনে সর্বোচ্চ ৫ লিটার করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১০ মার্চ, ২০২৬

রাইড শেয়ার মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার

তবুও দায়িত্বে বহাল চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা

দুর্নীতির অভিযোগের পর প্রশাসনিক কারণে বদলি হওয়ার পাঁচ মাস পার হলেও নানা ছলে-বলে-কৌশলে দায়িত্ব পালন করে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন। এরই মধ্যে তিনি বদলির আদেশ স্থগিত চেয়ে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে তাঁর বদলির আদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে ওই স্থগিতাদেশের মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি শেষ হলেও তিনি এখনো স্বাভাবিকভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি দপ্তরের বিভিন্ন লেনদেন ও হিসাব-নিকাশেও তিনি স্বাক্ষর করছেন বলে জানা গেছে।

১০ মার্চ, ২০২৬

তবুও দায়িত্বে বহাল চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা

যুক্তরাষ্ট্র নয়, ইরান এ যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করার হুমকি দিয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানই যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে।

১০ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র নয়, ইরান এ যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে: আইআরজিসি

২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে বন্দরে ‘শিউ চি’, পথে আরও ৪ জাহাজ

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক সংঘাত শুরুর ১০ দিন পর দেশে এসে পৌঁছেছে ডিজেলবাহী প্রথম বড় একটি চালান। সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে সোমবার (৯ মার্চ, ২০২৬) চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে ‘শিউ চি’ (Siu Chi) নামের একটি বিশেষ ট্যাংকার । জাহাজটি বর্তমানে কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে নোঙর করে আছে । এছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি ট্যাংকার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, এটি সংঘাত শুরুর পর দেশে আসা ডিজেলের প্রথম বড় চালান। জাহাজটি জলসীমায় পৌঁছানোর ফলে জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়ার আশা করা হচ্ছে। বর্তমানে এই জাহাজটি থেকে পর্যায়ক্রমে ডিজেল খালাসের প্রস্তুতি চলছে।

১০ মার্চ, ২০২৬

২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে বন্দরে ‘শিউ চি’, পথে আরও ৪ জাহাজ

ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে ক্যারিয়ার গড়ার সুযোগ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের চলমান প্রকল্পের জন্য ‘ডেপুটি প্রজেক্ট ম্যানেজার’ পদে দক্ষ জনবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন।

১০ মার্চ, ২০২৬

ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে ক্যারিয়ার গড়ার সুযোগ