১১ দিনে বাতিল ৩৬৭টি ফ্লাইট বাতিল, চরমে যাত্রী ভোগান্তি।
১১ দিনে বাতিল ৩৬৭টি ফ্লাইট বাতিল, চরমে যাত্রী ভোগান্তি। ছবি: ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে ফ্লাইট বাতিলের তালিকা দীর্ঘতর হচ্ছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া হাজার হাজার প্রবাসীকর্মী ও যাত্রীদের ভোগান্তি এখন চরমে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার (১০ মার্চ) এক দিনেই বাতিল হয়েছে ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট। এর ফলে গত ১১ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭টি-তে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকার সাথে সংশ্লিষ্ট রুটগুলোর বিমান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এক নজরে গত ১১ দিনের চিত্র

২৮ ফেব্রুয়ারি: ২৩টি
১ মার্চ: ৪০টি
২ মার্চ: ৪৬টি
৩ মার্চ: ৩৯টি
৪ মার্চ: ২৮টি
৫ মার্চ: ৩৬টি
৬ মার্চ: ৩৪টি
৭ মার্চ: ২৮টি
৮ মার্চ: ২৮টি
৯ মার্চ: ৩৩টি
১০ মার্চ : ৩২টি

এই পরিস্থিতির মাঝেও মাস্কাট ও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিকল্প পথে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্ট আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।