
কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফি মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত কমানোর আহ্বান জানিয়েছেন এবং একটি মধ্যস্থতামূলক সমাধানের জন্য ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফিরে আসার অনুরোধ করেছেন। আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা "কারও জন্যই কোনো সুফল" বয়ে আনবে না।

লাখ লাখ ইসরায়েলিকে নির্ঘুম রাত কাটাতে হয়েছে; হামলার সময় তাদের অনেককেই তড়িঘড়ি করে আশ্রয়কেন্দ্রের (শেল্টার) দিকে ছুটতে দেখা গেছে, এমনকি কখনো কখনো ঘর থেকে বের হয়ে সেখানে পৌঁছানোর মতো পর্যাপ্ত সময়টুকুও তারা পাননি, খবর আল জাজিরার।
১১ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যর্থ হয়ে ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বলে জানা যায়।
১১ মার্চ, ২০২৬

যুদ্ধে আহত হওয়ার খবর ছড়ালেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি "পুরোপুরি সুস্থ ও নিরাপদে" আছেন বলে জানিয়েছেন ইউসুফ পেজেশকিয়ান। তিনি ইরান সরকারের একজন উপদেষ্টা এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে।
১১ মার্চ, ২০২৬

“পেশীশক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা: ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়” শীর্ষক একটি সেমিনার ঢাকার জাতীয় প্রেস ক্লাব–এর আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. যায়েদ আহমাদ, সভাপতি, ছাত্রশিবির মেডিকেল জোন। সেমিনারটি সঞ্চালনা করেন ডা. জুলফিকার আলী, সেক্রেটারি জেনারেল, ছাত্রশিবির মেডিকেল জোন।
১১ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন বিএনপি যে মৌখিক প্রস্তাব দিয়েছিল, তা আপাতত নাকচ করেছে জামায়াত।
১১ মার্চ, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক আল-মুজাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনটি। বুধবার (১১ মার্চ) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে শোক বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া মুজাহিদের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমেছে। বিবৃতিতে বলা হয়েছে, ছাত্রজীবনে আল-মুজাহিদ একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মী ছিলেন। সততা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তার সরল জীবনযাপন এবং সংগঠনের প্রতি একনিষ্ঠতা সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
১১ মার্চ, ২০২৬

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি ওই অঞ্চলের মুসলিম ও দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক সম্পদের অবস্থান জানানোর আহ্বান জানিয়েছেন, যাতে তেহরান আরও নির্ভুলভাবে হামলা চালাতে পারে। বুধবার (১১-ই মার্চ) ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ডেফা প্রেস এ খবর জানিয়েছে। শেকারচি তার এই অনুরোধকে ওই অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবেও তুলে ধরেন।
১১ মার্চ, ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনের পর দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।
১১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বিশ্ব তেল-বাজারে অস্থিরতা দেখা দেয়, আর সেই প্রভাব বাংলাদেশেও পড়েছে। চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে ডিজেল, অকটেন ও পেট্রোলের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১২–১৮ শতাংশ বেড়েছে। বিশেষ করে ডিজেলের চাহিদা ৩৫.৩২ শতাংশ বেড়ে গেছে, অকটেন ৩৬.৮৬ শতাংশ এবং পেট্রোল ২১.৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
১১ মার্চ, ২০২৬

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়াটা এই যুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হতে পারে। উল্লেখ্য, বিশ্বব্যাপী পরিবাহিত মোট তেলের প্রায় ২০ শতাংশই এই প্রণালি দিয়ে যায়। প্রণালিটি বন্ধ করলে বৈশ্বিক অঙ্গনে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নাকচ করে দিয়ে তিনি বলেন: "ইরান এখন জনপ্রিয়তা খুঁজছে না।"
১১ মার্চ, ২০২৬

দীর্ঘ এক বিরতির পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরে থাকা দলটি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে নামছে। ম্যাচটি বুধবার (১১ মার্চ) ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে। এটি সরাসরি সম্প্রচার করবে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল— টি স্পোর্টস ও নাগরিক টিভি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে সিরিজ স্থগিত হওয়ার শঙ্কা থাকলেও অবশেষে ম্যাচটি নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে।
১১ মার্চ, ২০২৬

পশ্চিম এশিয়ায় ভয়াবহ যুদ্ধ এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (১০ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে একটি "বিস্তারিত আলোচনা" করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (১১ মার্চ) দুই নেতার মধ্যকার এই আলোচনার একটি বিস্তারিত লিখিত বিবরণ (রিডআউট) প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান জানিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি যুক্তরাষ্ট্রের সংঘটিত "অপরাধগুলো" সম্পর্কে বিস্তারিত সর্বশেষ তথ্য জানিয়েছেন এবং ২৮ ফেব্রুয়ারির হামলাকে একটি "আগ্রাসী পদক্ষেপ" হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) দুই নেতার কথোপকথনের বিস্তারিত কোনো বিবরণ প্রকাশ করেনি, শুধু জয়শঙ্কর জানিয়েছেন যে উভয় পক্ষ একে অপরের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে।
১১ মার্চ, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে দীর্ঘ দুই দশক পর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। সোমবার ভোর থেকে তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
১১ মার্চ, ২০২৬

অস্ট্রেলিয়া প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম বলেছেন, যেই মানুষ শিক্ষার আলোই পায়নি তার টাকার গরমে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলা উচিত নয়।
১১ মার্চ, ২০২৬

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইনের মাঝেই রেশনিং পদ্ধতির আওতায় জ্বালানি সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১১ মার্চ) এক বার্তার মাধ্যমে সংস্থাটি এই সিদ্ধান্ত জানায়। এতদিন তেলের স্বাভাবিক চাহিদার তুলনায় ২৫ শতাংশ কম সরবরাহ করা হলেও, নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ আগের চেয়ে ১০ শতাংশ বেশি তেল পাবেন ডিলাররা।
১১ মার্চ, ২০২৬
