
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার আগের দিন ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবন–এর সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামীকাল শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশন নিয়ে আলোচনা করা হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সে অনুযায়ী, বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন তুলনামূলক দীর্ঘ হয়। তবে এবারের অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে প্রথম অধিবেশন।



