img
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
বিশ্ব কিডনি দিবস আজ

বিশ্ব কিডনি দিবস আজ

আজ বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবস পালন করা হয়। চলতি বছরের প্রতিপাদ্য— ‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণিরে’। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএমইউ)বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Advertisement
কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ধারায় নতুন রাজনৈতিক পথচলা শুরু করতে পেরেছে দেশ। বৃহস্পতিবার (১২...

১২ মার্চ, ২০২৬

কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘোষণা দেন প্রথম অধিবেশন পরিচালনাকারী সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।। পরে প্রস্তাবটি সমর্থন করেন হুই্প ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুক তালুকদার দুলু।

১২ মার্চ, ২০২৬

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম হাফিজ উদ্দীন নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেছেন প্রথম অধিবেশন পরিচালনাকারী সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে এগার দিকে তিনি এই ঘোষণা করেন। পরে প্রস্তাবটি সমর্থন করেন চিফ হুই্প নুরুল ইসলাম মনি।

১২ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রথম অধিবেশনে সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয়েছে। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু করা হয়। সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে। এরপর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবারে বিষয়টি ভিন্ন রূপ নিয়েছে।

১২ মার্চ, ২০২৬

প্রথম অধিবেশনে সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি ছিল ব্যর্থতার নামান্তর

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরুর ঘটনায় খুব কম মানুষই অবাক হয়েছেন, যারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। সংঘাত যে আবার ফিরে আসবে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না; প্রশ্ন ছিল কেবল—কখন। ২০২৪ সালের ২৭ নভেম্বর লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা ব্যাপকভাবে অস্থায়ী এবং কাঠামোগতভাবে দুর্বল হিসেবেই বিবেচিত হয়েছে। এর ফলে সংঘাতের মূল কারণগুলো অনেকটাই অমীমাংসিত থেকে গিয়েছিল।

১২ মার্চ, ২০২৬

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি ছিল ব্যর্থতার নামান্তর

২২ ক্যারেটের প্রতি ভরি এখন ২,৬৭,১০৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩,৩২৪ টাকা কমিয়ে নতুন করে ২,৬৭,১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমানোর জন্য নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

১২ মার্চ, ২০২৬

২২ ক্যারেটের প্রতি ভরি এখন ২,৬৭,১০৬ টাকা

আজ গণতন্ত্রের পদযাত্রার সূচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আজকের সংসদ অধিবেশন জনগণের প্রত্যাশা ও গণতন্ত্রের অগ্রযাত্রার প্রতীক।

১২ মার্চ, ২০২৬

আজ গণতন্ত্রের পদযাত্রার সূচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের নিমতলা মাঠে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে।

১২ মার্চ, ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার ইরানের

আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়ছে। গত কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইনে জ্বালানির ট্যাংকে হামলা হয়েছে। অন্যদিকে বুধবার ওমানের বন্দরনগরী সালালাহতে ড্রোন হামলায় জ্বালানির ট্যাংকগুলো লক্ষ্যবস্তু করা হয়। একই দিন হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালায় ইরানিরা। ওমানের কোস্টগার্ড ওই জাহাজের ২০ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

১২ মার্চ, ২০২৬

উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার ইরানের

কিডনি ভালো আছে কি না বুঝবেন কীভাবে, বিশেষজ্ঞের পরামর্শ

কিডনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বর্জ্য পদার্থ বের করা, পানির ভারসাম্য বজায় রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কিডনির সমস্যা অনেক সময় নীরবে শুরু হয়, ফলে রোগ অনেকক্ষণ পর্যন্ত অজানা থাকে।

১২ মার্চ, ২০২৬

কিডনি ভালো আছে কি না বুঝবেন কীভাবে, বিশেষজ্ঞের পরামর্শ

যুদ্ধে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিমুখী বার্তা ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার পরস্পরবিরোধী বার্তা দেওয়া অব্যাহত রেখেছেন। কেন্টাকিতে এক জনসভায় তিনি বলেন, যুদ্ধ "জেতা হয়ে গেছে", কিন্তু "আমরা তো এখনই (যুদ্ধ) ছেড়ে যেতে চাই না, তাই না?" জরিপ অনুযায়ী টালমাটাল অর্থনীতি, অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপ এবং ইরান সংঘাতের কারণে ট্রাম্প ও তার দলের রিপাবলিকানরা যখন চাপে রয়েছেন, ঠিক তখনই প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, এ বছরের মধ্যবর্তী নির্বাচন "অত্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।"

১২ মার্চ, ২০২৬

যুদ্ধে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিমুখী বার্তা ট্রাম্পের

যুদ্ধ পরিস্থিতিতেও বাহরাইনের প্রবাসীরা ভিসা নবায়ন করতে পারবেন

মানামা, বাহরাইন – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও বাহরাইনে অবস্থানরত বা বাহরাইনের বাইরে থাকা বাংলাদেশি প্রবাসীরা তাদের ভিসা নবায়ন করতে পারবেন। বুধবার (১১ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানায়।

১২ মার্চ, ২০২৬

যুদ্ধ পরিস্থিতিতেও বাহরাইনের প্রবাসীরা ভিসা নবায়ন করতে পারবেন

যশোরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল কাঠপট্টির ৩৫ দোকান

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠপট্টির অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

১২ মার্চ, ২০২৬

যশোরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল কাঠপট্টির ৩৫ দোকান

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বৈধ ঘোষণা আপিল বিভাগে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল খারিজ করা রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে চুক্তির প্রক্রিয়া বৈধই থেকে গেল। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। উল্লেখ্য, ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) এই রায় ঘোষণা করেছিলেন।

১২ মার্চ, ২০২৬

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বৈধ ঘোষণা আপিল বিভাগে

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণে আগুন ছড়িয়ে তিন পথচারী দ্গ্ধ হয়েছেন।

১২ মার্চ, ২০২৬

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩