২২ ক্যারেটের প্রতি ভরি এখন ২,৬৭,১০৬ টাকা।
 ২২ ক্যারেটের প্রতি ভরি এখন ২,৬৭,১০৬ টাকা। ছবি: ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩,৩২৪ টাকা কমিয়ে নতুন করে ২,৬৭,১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমানোর জন্য নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত দুই দিনে সোনার দাম ধারাবাহিকভাবে বাড়ানো হয়েছিল। ১০ মার্চ ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা এবং গতকাল ২,২১৬ টাকা বেড়েছিল।

নতুন দাম অনুযায়ী অন্যান্য ক্যারেটের দাম:

২১ ক্যারেট: ২,৫৪,৯৭৫ টাকা, কমেছে ৩,১৪৯ টাকা

১৮ ক্যারেট: ২,১৮,৫৮৩ টাকা, কমেছে ২,৬৮৩ টাকা

সনাতন পদ্ধতি: ১,৭৮,৪০১ টাকা, কমেছে ২,২১৬ টাকা

বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই সোনা বিক্রি হয়েছে।