img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনার সাঁথিয়া উপজেলায় দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে কয়েকশ নারী-পুরুষ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন।

পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

সড়কে ৭ দিনে ২০৪ মৃত্যু

ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চিত্র এবার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। সরকারি হিসাব ও বেসরকারি সংস্থার তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা দেওয়ায় পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সড়কে ৭ দিনে ২০৪ মৃত্যু

ট্রাম্পের যুদ্ধ বিরতি প্রস্তাবে ইরানের তীব্র উপহাস

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির যে প্রচেষ্টা চালানো হচ্ছে, তা নিয়ে উপহাস করেছে ইরানের সামরিক বাহিনী। তারা বলছে, মার্কিনিরা আসলে নিজেদের সঙ্গেই আলোচনা করছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে। বুধবার (২৫ মার্চ ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় লেফট্যানেন্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি দাবি করেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত কৌশলগত ক্ষমতা এখন “কৌশলগত ব্যর্থতায়” পরিণত হয়েছে।

ট্রাম্পের যুদ্ধ বিরতি প্রস্তাবে ইরানের তীব্র উপহাস

ঘরের মাঠে মেসি, বিশ্বকাপ খেলবেন কি না এখনো অনিশ্চিত

আর্জেন্টিনা জাতীয় দলে আবারও অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। বুয়েন্স আয়ার্সে পৌঁছানোর পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। সামনে আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে অধিনায়ক হিসেবে আবার মাঠে নামতে যাচ্ছেন তিনি।

ঘরের মাঠে মেসি, বিশ্বকাপ খেলবেন কি না এখনো অনিশ্চিত

জ্বালানি যুদ্ধের মুখে আইইএ-এর বড় পদক্ষেপ, আরও তেল আসছে

বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল বলেছেন, প্রয়োজনে আরও তেলের মজুত ছাড়তে তিনি প্রস্তুত। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফাতিহ বিরল এ মন্তব্য করেন। জাপানের প্রধানমন্ত্রী আইইএ-কে দ্বিতীয় দফায় জরুরিভিত্তিতে তেল ছাড়ার প্রস্তুতির আহ্বান জানিয়েছিলেন।

জ্বালানি যুদ্ধের মুখে আইইএ-এর বড় পদক্ষেপ, আরও তেল আসছে

ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ২০৪ ইসরায়েলি আহত

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫,০৪৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে ১২০ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ২০৪ ইসরায়েলি আহত

ভারতীয় ক্রিকেটে বর্ণবাদের অভিযোগ, ‘কালো ছেলের জন্য চকলেট কেক’

ভারতের সাবেক স্পিনার লক্ষ্মণ শিবারামাকৃষ্ণান আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ২৫ ম্যাচ খেলে থেমেছেন। সম্প্রতি তিনি ভারতের ড্রেসিংরুমে কু-আচরণ ও বর্ণবাদের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন।

ভারতীয় ক্রিকেটে বর্ণবাদের অভিযোগ, ‘কালো ছেলের জন্য চকলেট কেক’

প্রশাসনে ২৬৪ কর্মকর্তার পদোন্নতি

প্রশাসন ক্যাডারের ২৬৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়,  বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো।

প্রশাসনে ২৬৪ কর্মকর্তার পদোন্নতি

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল</span>

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল</span>

ঈদের পর গ্যাস ও বদহজম এড়াতে করণীয়

ঈদের সময় অতিরিক্ত ও ভারী খাবারের কারণে অনেকেই গ্যাস ও বদহজমের সমস্যায় ভোগেন। তাই উৎসবের পর সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি। বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া ভালো। পর্যাপ্ত পানি পান হজমে সহায়তা করে। ভারী ও তেল-চর্বিযুক্ত খাবারের পরিবর্তে ভাত, ডাল, সবজি, সালাদ বা স্যুপের মতো হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ঈদের পর গ্যাস ও বদহজম এড়াতে করণীয়

ইরানের কূটনৈতিক ভাষা বুঝতে অক্ষম ট্রাম্প প্রশাসন: বাইডেনের সাবেক উপদেষ্টা

বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান গতকাল রাতে ‘দ্য ডেইলি শো’ অনুষ্ঠানে জন স্টুয়ার্টের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি দাবি করেন, ইরানে হামলার আগে দেশটি যে পরমাণু চুক্তির প্রস্তাব দিয়েছিল, মার্কিন প্রতিনিধিদল তা বুঝতেই পারেনি।

ইরানের কূটনৈতিক ভাষা বুঝতে অক্ষম ট্রাম্প প্রশাসন: বাইডেনের সাবেক উপদেষ্টা

যুদ্ধে খেলার ভেন্যু ও সময় বদলে গেল বাংলাদেশের

আগামী ২৮ মার্চ থেকে ওমানের মাসকাটে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্ট। তবে ইরান-আমেরিকা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অশান্তি ও হামলার প্রভাবে এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্টের ভেন্যু ও সময় পরিবর্তন করেছে।

যুদ্ধে খেলার ভেন্যু ও সময় বদলে গেল বাংলাদেশের

গণহত্যা দিবসে ব্ল্যাকআউট কর্মসূচি হচ্ছে না

১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা স্মরণে ঘোষিত এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি এ বছর পালন করা হবে না। মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কেন এ কর্মসূচি পালন করা হচ্ছে না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

গণহত্যা দিবসে ব্ল্যাকআউট কর্মসূচি হচ্ছে না

কৃষক লীগ নেতার শর্টগানের গুলিতে ছোট ভাই খুন

ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাই মিন্টু মোল্লা (৫৭)কে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে নিহতের বড় ভাই ফরিদপুর জেলা কৃষক লীগের সহসভাপতি চিকিৎসক গোলাম কবিরের (৭১) বিরুদ্ধে।

কৃষক লীগ নেতার শর্টগানের গুলিতে ছোট ভাই খুন

কুমিল্লায় ১২ জনের মৃত্যু: দায়িত্বে অবহেলা ছিল গেটম্যানের

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনায় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। তাদের দায়িত্বে অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব।

কুমিল্লায় ১২ জনের মৃত্যু: দায়িত্বে অবহেলা ছিল গেটম্যানের

দেশে ফের কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

দেশে ফের কমলো সোনার দাম

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কারের ওপর গুরুত্বারোপ চরমনাই পীরের

৫৬ মত স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার জরুরি।’

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কারের ওপর গুরুত্বারোপ চরমনাই পীরের

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি

ভূরাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। রয়টার্স জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ২ শতাংশের বেশি।  স্পট সোনার দাম ২.২% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৫৭০.৭৪ ডলারে পৌঁছেছে। এছাড়া এপ্রিল মাসের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ চুক্তির দাম ৩.৮% বেড়ে ৪,৫৬৯.১০ ডলারে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি

ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় জমি বিরোধের জেরে ২ ব্যক্তি নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬৫) সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত কাশেম (৫৫) একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দুই পরিবারের বাড়িঘর পাশাপাশি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কালাম ও কাশেমের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় জমি বিরোধের জেরে ২ ব্যক্তি নিহত