দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানো হয়েছে।
দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানো হয়েছে।ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৯ মার্চ ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৪৬ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২৬ বার বৃদ্ধি ও ২০ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়।

এমআর/আরটিএনএন