ঢাবিতে চারুকলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু
আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে চারুকলা অনুষদ...
আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে চারুকলা অনুষদ...
উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যেও সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ছে। গত জানুয়ারিতে এই খাতে নিট বিনিয়োগ হয়েছে ১ হাজার ৮৫১ কোটি টাকা, যা আগের কয়েক মাসের ধারাবাহিক ইতিবাচক প্রবণতারই অংশ। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের ছয় মাসের মধ্যে পাঁচ মাসেই নিট বিনিয়োগ ছিল ইতিবাচক। অর্থনীতিবিদেরা বলছেন, ব্যাংক খাত নিয়ে আস্থাহীনতা ও শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দার কারণে বিনিয়োগকারীরা এখন ঝুঁকিমুক্ত খাত খুঁজছেন। সেই জায়গায় সঞ্চয়পত্রই হয়ে উঠছে প্রধান বিকল্প। বেসরকারি বিনিয়োগে ধীরগতিও এ প্রবণতাকে ত্বরান্বিত করছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে মাত্র একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম পাওয়া যায়নি।
পিএসএলে করাচি কিংসের বিপক্ষে প্রায় জেতা ম্যাচ হারার পর নতুন বিতর্কে জড়িয়েছে লাহোর কালান্দার্স। দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও বিদেশি অলরাউন্ডার সিকান্দার রাজার বিরুদ্ধে নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠেছে।
পাবনার চাটমোহরে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে পেট্রল ও ডিজেল গোপনে নিয়ে আসার সময় তা জব্দ করেছে পুলিশ।
দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় নেতাকর্মীদের মধ্যে তীব্র তৎপরতা দেখা দিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে প্রতিযোগিতামূলক পরিবেশ। জানা গেছে, পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন হল, বিভাগ ও ব্যাচভিত্তিক গ্রুপে সভা-সমাবেশ এবং মতবিনিময়ের মাধ্যমে সমর্থন আদায়ে কাজ করছেন। ব্যক্তিগত যোগাযোগ জোরদার করে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছেন অনেকেই।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬,০০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২১ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ২৩২ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, যুদ্ধ শুরুর পর থেকে তাদের ২৬১ জন সেনা আহত হয়েছে। তবে নিহত সৈন্যদের কোনো পরিসংখ্যান তারা প্রকাশ করেনি।
হাসপাতাল সূত্র মতে, চলতি মার্চ মাসেই সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত চার শিশুর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে একজন করে এবং চলতি মার্চ মাসে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মারিয়া ও সাইফা, নাচোল উপজেলার তনিমা এবং শিবগঞ্জ উপজেলার ইমাম মাহমুদ।
রাজশাহী বিভাগে হাম সংক্রমণের হার বেড়ে ৩১ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ, যা স্বাস্থ্য বিভাগের জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. হাবিবুর রহমান জানান,World Health Organization বিভাগের প্রতিটি জেলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে । এখন পর্যন্ত ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৬ মার্চ পর্যন্ত সংগৃহীত নমুনার ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-র সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন-এর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
ইরান তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা টাঙ্গসিরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-র মাধ্যমে প্রকাশিত আইআরজিসি-র একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ‘গুরুতর আঘাতের কারণে’ টাঙ্গসিরি মারা গেছেন।
অনলাইনভিত্তিক প্রতারণামূলক বিনিয়োগ প্ল্যাটফর্ম MTFE (Metaverse Foreign Exchange)-এর মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে সিআইডি। সিআইডি জানায়, ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পরিচালিত এই পনজি স্কিমের মাধ্যমে বিদেশে পাচার করা প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকা) সমমূল্যের অর্থ উদ্ধার করা হয়েছে।
অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে ই-ভ্যালি কম লিমিটেডের মালিক মো. রাসেল (৪৩) ও তার স্ত্রী শামীমা নাসরিন (৪০)-এর বিরুদ্ধে ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামিরা ঢাকার মিরপুরের কাফরুল থানাধীন পূর্ব কাজিপাড়ায় ই-ভ্যালি কম লিমিটেড প্রতিষ্ঠা করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে অনলাইনে পণ্যের অর্ডার নেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করে তারা গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন এবং বারবার ডেলিভারির তারিখ পরিবর্তন করে প্রতিশ্রুতি দিয়ে যান।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে খালাসের সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় সাড়ে ৯ হাজার লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, একটি ট্যাংক লরি থেকে ব্যারেলে করে তেল নামিয়ে ট্রাক্টরের ট্রলিতে তোলা হচ্ছিল।
বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে ঘিরে আবারও প্রেম ও বিয়ের জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়া-র সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন জোরালো হয়েছে। একসঙ্গে দেখা যাওয়া এবং একে অন্যের পোস্টে উপস্থিতির কারণে ভক্ত ও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—শিগগিরই কি বিয়ের পথে হাঁটছেন কৃতি? এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন কৃতি শ্যানন নিজেই। এক অনুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ উঠলে খানিক বিরক্তি মিশিয়ে তিনি বলেন, ‘আপনারা কি সেই খালাম্মা-চাচির মতো, যাঁরা শুধু জানতে চান কবে বিয়ে করব? জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।’ তিনি পরিষ্কার করে জানান, বিয়ে অবশ্যই করবেন, তবে তাড়াহুড়ো করে নয়। নিজের সময় এবং নিজের ইচ্ছাতেই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল থেকে দেশে নতুন আঙ্গিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হচ্ছে। স্বাধীন বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে প্রথম চালু হয়েছিল। দীর্ঘ বছর বন্ধ থাকার পর অনুষ্ঠানটি আবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারা দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে হাম শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল; অথচ জানা গেলো এক শেষ মাসের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছে! খোঁজ নিয়ে জানা যাচ্ছে গাফিলতির কারণে সফল একটি কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়েছে। ----
ঈদযাত্রার ১৫ দিনে দেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এই সময়ে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১০৪৬ জন আহত হয়েছেন
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে ফ্রান্স। আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া একাদশের সবাইকে বাইরে রেখে রোববার ভিন্ন একাদশে মাঠে নামেন ফরাসিরা।