img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হামলার পরও ইরানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

ইরানের উপ-জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, গতরাতে মার্কিন-ইসরায়েলি হামলার পর সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়েছে। তিনি আরও জানান, দেশের সমগ্র জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রয়েছে।

হামলার পরও ইরানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

ওমরাহ করতে সৌদি আরবে  নাহিদ ইসলাম

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।  সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকালে পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।

ওমরাহ করতে সৌদি আরবে  নাহিদ ইসলাম

ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে সরকার প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।

ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার

ডিজিএফআই-এর সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) ভোরে ডিবি রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  ডিবির দায়িত্বশীল একটি সূত্র  নিশ্চিত করেছে গ্রেফতারের তথ্য, তবে এখনও জানা যায়নি কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই সময়ে এক-এগারো সরকারের সময় বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও ডিবি গ্রেফতার করে এবং তারা বর্তমানে ডিবির কাছে রিমান্ডে রয়েছেন।

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার

ট্রাম্পের দাবির পরও মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, ইরানের প্রতিশোধ অব্যাহত

গত কয়েক ঘণ্টায় উপসাগরীয় অঞ্চল জুড়ে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। দুবাইয়ের আকাশে সাইরেন বেজে ওঠার খবর এসেছে এবং সেই হামলা প্রতিহত করার ভিডিও দেখা গেছে। বাহরাইনেও বেজেছে একাধিক সাইরেন; সেখানকার মানুষ বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। এদিকে, সৌদি আরব জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তারা পূর্বাঞ্চলীয় প্রদেশে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ট্রাম্পের দাবির পরও মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, ইরানের প্রতিশোধ অব্যাহত

লেবাননের মাটিতে নেতানিয়াহুর ‘বাফার জোন’, বিশ্বজুড়ে তোলপাড়!

ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশেষে সেই পরিকল্পনাই নিশ্চিত করলেন, যা আমরা অন্যান্য ঊর্ধ্বতন ইসরায়েলি রাজনীতিবিদদের কাছ থেকে শুনে আসছিলাম। এর মাধ্যমে দক্ষিণ লেবাননে লিতানি নদী পর্যন্ত একটি ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরির উদ্দেশ্য স্পষ্ট হলো। কিছু জায়গায় এই নদীটি ইসরায়েল সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, আবার অন্য কোথাও এটি দক্ষিণ লেবাননের প্রায় ৩০ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত।

লেবাননের মাটিতে নেতানিয়াহুর ‘বাফার জোন’, বিশ্বজুড়ে তোলপাড়!

কুমিল্লা পদুয়ার বাজার ট্রেন-বাস দুর্ঘটনা: তদন্ত কমিটি প্রতিবেদন জমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে চলন্ত ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। রোববার (২৯ মার্চ) বিকালে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের চারজন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুইজন গেইটম্যান, লালমাই রেলস্টেশনের মাস্টার ও লোকোমাস্টারসহ আরও দুইজন, সড়ক বিভাগের নির্মাণ কাজ এবং বাস চালকের দায়িত্বে অবহেলা দেখা গেছে। তদন্তে অন্তত ছয়টি ক্ষেত্রে ব্যত্যয় লক্ষ্য করা গেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে

কুমিল্লা পদুয়ার বাজার ট্রেন-বাস দুর্ঘটনা: তদন্ত কমিটি প্রতিবেদন জমা

রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু,কী ঘটেছিল গতকাল

টালিউডের পরিচিত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ৪২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে জানা গেছে, পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন তিনি। রাহুলের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টালিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নও উঠেছে।

রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু,কী ঘটেছিল গতকাল

চট্টগ্রাম বন্দর এখন ‘জিরো ওয়েটিং টাইম’ জোন, গতি ফিরছে অর্থনীতিতে

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও ‘জিরো ওয়েটিং টাইম’-এ ফিরেছে। ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা সময় শূন্যে নেমে এসেছে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি এনেছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, এই অর্জনের ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমেছে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পেয়েছে এবং সরবরাহব্যবস্থা আরও নির্ভরযোগ্য হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতাও আরও দৃশ্যমান হচ্ছে। সমন্বিত পরিকল্পনা, নিবিড় তদারকি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয়ের ফলেই এ সাফল্য এসেছে।

চট্টগ্রাম বন্দর এখন ‘জিরো ওয়েটিং টাইম’ জোন, গতি ফিরছে অর্থনীতিতে

হাম কী, কেন ও কীভাবে ছড়ায়?

সম্প্রতি দেশে শিশুদের মধ্যে জ্বর ও শরীরে র‍্যাশ নিয়ে হাসপাতালে ভিড় বাড়ছে। চিকিৎসকদের মতে, এসব শিশুর অনেকেই হাম রোগে আক্রান্ত। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং কিছু শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে, যা অভিভাবক ও স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা রুবেলা ভাইরাস দ্বারা ছড়ায়। সাধারণত উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়ার মাধ্যমে রোগের লক্ষণ শুরু হয়। জ্বরের তিন থেকে চার দিনের মধ্যে মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র‍্যাশ দেখা দেয়। এই ভাইরাস শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং শিশুর রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে দুর্বল করে দেয়, ফলে অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

হাম কী, কেন ও কীভাবে ছড়ায়?

নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা নিতে মাউশির ১১ নির্দেশনা

সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে আসন্ন পাবলিক পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা নিতে মাউশির ১১ নির্দেশনা

আজও ঢাকার ১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আজও (সোমবার) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে এর সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের আকাশপথে।

আজও ঢাকার ১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম একই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে এবং আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

মেহেরপুরে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কয়েকদিন ধরে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তিতে পড়ছেন চালকরা, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে গাংনী উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) রাত ৮টায় উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন।

মেহেরপুরে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান

২০০ কোটি ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার: গভর্নর

বৈদেশিক লেনদেনের ভারসাম্য (বিওপি) সমর্থনে প্রায় ২০০ কোটি ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) একাধিক উৎসের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান রোববার অর্থনীতি বিষয়ক সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সরকারকে পরামর্শ দিচ্ছে।

২০০ কোটি ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার: গভর্নর

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ পদক্ষেপ

 বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সরকার নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ১২টি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের ১১৩তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ পদক্ষেপ

<span style="font-size: 18pt; color: #e03e2d;">১৫শ কোটি জরিমানা, আদায় ৫ কোটি: আস্থার চ্যালেঞ্জে বিএসইসি</span>

পুঁজিবাজারে অনিয়ম দমনে গত ১৮ মাসে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার জরিমানা আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ বিপুল অর্থের বিপরীতে আদায় হয়েছে মাত্র ৫ কোটি ২৩ লাখ টাকা। জরিমানা আরোপ ও আদায়ের এই বড় ব্যবধান নিয়ন্ত্রক সংস্থাটির পদক্ষেপের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বাজার সংশ্লিষ্টদের মধ্যে। বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১১৪টি অনুসন্ধান ও তদন্ত এবং ৬৪টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অনিয়ম ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনায় মোট ১ হাজার ৪৮৮ কোটি টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি মানি লন্ডারিং সংশ্লিষ্ট ১৬টি মামলা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

<span style="font-size: 18pt; color: #e03e2d;">১৫শ কোটি জরিমানা, আদায় ৫ কোটি: আস্থার চ্যালেঞ্জে বিএসইসি</span>

ইসরায়েলে তীব্র হামলা, চেপে ধরেছে হিজবুল্লাহ ও হুথি

রবিবার (২৯ মার্চ)  সারাদিন থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আনাগোনা আরও তীব্র হয়েছে। শনিবার (২৮ মার্চ) হুথিদের সংঘাতে যোগ দেওয়ার ঘোষণায় ইসরায়েলের জন্য তৃতীয় একটি ফ্রন্ট খুলে গেছে। এর ফলে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে এখন শুধু উত্তরে হিজবুল্লাহ এবং পূর্বে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকেই নয়, বরং দক্ষিণ দিক থেকে আসা হামলাগুলোর উপরও কড়া নজর রাখতে হচ্ছে। গত কয়েক ঘণ্টায়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে আসা দুটি ড্রোন শনাক্ত করেছে এবং সেগুলোকে সফলভাবে প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলে তীব্র হামলা, চেপে ধরেছে হিজবুল্লাহ ও হুথি

পাবনায় সাংবাদিকদের সঙ্গে খোশ মেজাজে রাষ্ট্রপতি

পাবনায় চারদিনের সরকারি সফরের দ্বিতীয় দিন রোববার  সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন। সন্ধ্যা সাতটার কিছু সময় পর তিনি পাবনা প্রেসক্লাবে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।

পাবনায় সাংবাদিকদের সঙ্গে খোশ মেজাজে রাষ্ট্রপতি

ডিএমপিতে বড় রদবদল: নতুন মুখপাত্র হলেন এন এম নাসিরুদ্দিন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত আদেশে এ পদায়ন কার্যকর করা হয়েছে।

ডিএমপিতে বড় রদবদল: নতুন মুখপাত্র হলেন এন এম নাসিরুদ্দিন