আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারালো ফ্রান্স।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারালো ফ্রান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে ফ্রান্স। আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া একাদশের সবাইকে বাইরে রেখে রোববার ভিন্ন একাদশে মাঠে নামেন ফরাসিরা।

ম্যাচের প্রথমার্ধে ২-০ ব্যবধান তৈরি করে ফ্রান্স। ২৯তম মিনিটে দলের লিড নেন দিজিরে দুয়ে, এরপর ৪১ মিনিটে মার্কাস থুরাম দলের দ্বিতীয় গোলটি করেন। বিরতিতে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে দিজিরে দুয়ের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ তে পৌঁছায়। ৭৭ মিনিটে হামিন্তন ক্যাম্পাস কলম্বিয়ার হয়ে একটি গোল করলে ব্যবধান কমলেও ফ্রান্স দাপুটে জয়ে মাঠ ছাড়ে।

একই দিনে আরেক ম্যাচে পর্তুগাল ও মেক্সিকো গোলশূন্য ড্রতে মাঠ ছাড়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের পরও দু’দলই গোল করতে পারেনি।