আলমডাঙ্গায় সাড়ে ৯ হাজার লিটার পেট্রোল-ডিজেলসহ আটক ৪।
আলমডাঙ্গায় সাড়ে ৯ হাজার লিটার পেট্রোল-ডিজেলসহ আটক ৪। ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে খালাসের সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় সাড়ে ৯ হাজার লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, একটি ট্যাংক লরি থেকে ব্যারেলে করে তেল নামিয়ে ট্রাক্টরের ট্রলিতে তোলা হচ্ছিল।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে এবং জ্বালানি তেল জব্দ করে। জব্দকৃত তেলের মধ্যে ৮টি ব্যারেলে প্রায় ১ হাজার ৭০০ লিটার পেট্রোল পাওয়া গেছে। এছাড়া ট্যাংক লরিতে আরও প্রায় ৭ হাজার ৪০০ লিটার তেল ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, তেলবাহী যানটি চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকা থেকে খাদিমপুরে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে তেল সরবরাহের উদ্দেশ্যে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।