বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। দুদিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। এ তালিকায় আছে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আক্তারের নাম।



