ফেসবুকে এমপি সাঈদকে নিয়ে যুবদল নেতার মন্তব্য,
মোক্তাদুল ইসলাম আদনান।ছবি: সংগৃহীত

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন যুবদলের এক নেতা।

জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল ইসলাম আদনান নিজের ফেসবুক অ্যাকাউন্টে "জয়পুরহাট এক আসনের খবর" পেইজ থেকে পোস্ট করা এমপির একটি বক্তব্য শেয়ার করে তাকে ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ বলে উল্লেখ করেন।

এছাড়াও "জয়পুরহাট এক আসনের খবর" পেজ থেকে করা সেই পোস্টে' যুবদল নেতা এমপিকে 'আওয়ামী লীগের দালাল' বলেও (কমেন্ট) মন্তব্য করেন। 

তার ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার শুরু হয়।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট এমপি বা তার দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।