সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক বছর আগে একজন ফুটবলপ্রেমীর করা একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। তিন কিংবদন্তি ফুটবলারের ছবি দিয়ে তিনি লিখেছিলেন—‘দ্য থ্রি স্টুজেস’, অর্থাৎ তিন ‘জোকার’। প্রথমে বিষয়টি ঠাট্টা মনে হলেও, এর পেছনে ছিল ভিন্ন এক ব্যাখ্যা।
গত দেড় দশক ধরে ফুটবল দুনিয়ায় আধিপত্য বিস্তার করা তিন তারকা—লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার- তাদের অসাধারণ দক্ষতা ও বিনোদনমূলক ফুটবলের জন্যই মূলত এভাবে উল্লেখ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। দর্শকদের আনন্দ দেওয়া এবং ম্যাচকে রোমাঞ্চকর করে তোলার ক্ষমতাই তাদের আলাদা করেছে।
প্রায় শতবর্ষ আগে জনপ্রিয় কমেডি শো ‘দ্য থ্রি স্টুজেস’-এর মতোই এই তিন তারকার ক্যারিয়ারও দীর্ঘ, প্রভাবশালী এবং স্মরণীয় হয়ে আছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তারা ফুটবল সংস্কৃতিকে বদলে দিয়েছেন বলেও ফুটবল বিশ্লেষকদের মত। ....